তাইওয়ানের কাছে ৩৮৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:২৪, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ



 

তাইওয়ানের কাছে ৩৮৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

editorbd
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৪
তাইওয়ানের কাছে ৩৮৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

তাইওয়ানের কাছে এফ-১৬ জেট ও রাডারের খুচরা যন্ত্রাংশসহ আনুমানিক ৩৮৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই তথ্য জানিয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের একটি সংবেদনশীল প্রশান্ত মহাসাগরীয় সফর শুরুরএকদিন আগে শুক্রবার (৩০ নভেম্বর) এই তথ্য জানিয়েছে পেন্টাগন। ব্রিটিশ বার্তা সংস্থা এই খবর জানিয়েছে।

Manual5 Ad Code

তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন। তবে স্বায়ত্তশাসিত তাইওয়ান চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করেছে।

Manual5 Ad Code

এদিকে, ওয়াশিংটন ও তাইপেইয়ের মধ্যে আনুষ্ঠানিক কোনও কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও একটির চুক্তির অধীনে তাইওয়ানকে আত্মরক্ষার উপায় সরবরাহ করে যুক্তরাষ্ট্র।

Manual8 Ad Code

চলতি বছর তাইওয়ানের ওপর দুই দফা যুদ্ধ মহড়াসহ চালিয়েছে চীন। প্রশান্ত মহাসাগরীয় সফরের সময় লাইয়ের মার্কিন অঞ্চল হাওয়াই ও গুয়ামে যাত্রাবিরতি করার কথা রয়েছে। নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলেছে এই সফরকে কেন্দ্র করে আরও মহড়া চালাতে পারে বেইজিং। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, অস্ত্রগেুলো এক মাসের মধ্যে তারা হাতে পাবে এবং সরঞ্জামগুলো এফ-১৬ নৌবহরের প্রস্তুতি বজায় রাখতে এবং ‘একটি বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতে’ সহায়তা করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code