ট্রাম্পের বিরুদ্ধে ঘুষ মামলার শাস্তি বাতিলের আবেদন খারিজ

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual2 Ad Code

আপাতত ঘুষ মামলা থেকে মুক্তি পাচ্ছেন না যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যৌন কেলেঙ্কারি ধামাচাপা দিতে ঘুষ প্রদান ও নথি জালিয়াতি সংক্রান্ত মামলার রায় খারিজের আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা। সোমবার (১৬ ডিসেম্বর) সেই আবেদন খারিজ করে দিয়েছেন ম্যানহাটনের বিচারক জুয়ান এম. মার্চান। ফলে ঐতিহাসিক এই মামলার ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

Manual5 Ad Code

৪১ পৃষ্ঠার রায়ে বিচারক মার্চান বলেন,‘ব্যক্তিগত কারণে ব্যবসায়িক নথি জালিয়াতির সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প। তাই এই মামলার বিচারকাজ তার কার্যনির্বাহী কর্তৃত্ব এবং সেটির বাস্তবায়নের ওপর কোনো হুমকি তৈরি করবে না।’ ফলে ট্রাম্পের বিরুদ্ধে মামলা খারিজে সায় দেননি তিনি।

Manual3 Ad Code

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প। জালিয়াতির মাধ্যমে তার ব্যবসায়িক নথিতে বিষয়টি গোপন রাখা হয়। এ-সংক্রান্ত মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়। গত মে মাসে নিউইয়র্কের একটি আদালতে সব কটি অভিযোগে দোষী সাব্যস্ত হন ট্রাম্প। এমনকি এই মামলায় তার সাজা ঘোষণার তারিখও গত ২৬ নভেম্বর নির্ধারণ করেছিল আদালত। ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code