অ্যামাজনের মালিকের দ্বিতীয় বিয়ের গুঞ্জন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual4 Ad Code

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোস। ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের এই প্রতিষ্ঠাতা নাকি দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। কনে তার দীর্ঘদিনের বান্ধবী লরেন সানচেজ। খবর ডেইলি বিস্টের।

২০১৯ সালে প্রথম স্ত্রী ম্যাকেঞ্জি স্কটের সঙ্গে বিচ্ছেদ হয় বেজোসের। প্রায় ৩ হাজার ৬০০ কোটি ডলারে সেই বিচ্ছেদ চূড়ান্ত হয়। মূলত বিচ্ছেদের ফলে পাওয়া স্কটের অর্থ মূলত অ্যামাজনের শেয়ার। বলা হয়, এটাই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ।

Manual3 Ad Code

বিচ্ছেদের সময় বেজোস ছিলেন বিশ্বের শীর্ষ ধনী। আর বিচ্ছেদের পর বেজোসের কাছ থেকে পাওয়া সম্পদের সুবাদে ম্যাকেনজি বিশ্বের অন্যতম ধনী নারীর কাতারে চলে আসেন।

Manual2 Ad Code

ডেইলি বিস্ট-এর খবরে বলা হয়, এখন নতুন করে জেফ বেজোস ও তার বাগদত্তা লরেন সানচেজের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কলোরাডোর আসপেনে বসছে আলোচিত এই বিয়ের বিলাসবহুল আয়োজন। আলোচিত এই বিয়েতে খরচ ধরা হয়েছে ৬০ কোটি ডলার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code