যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি টাকমাথা ঈগল ৎ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট অফিস:

মেয়াদের শেষ দিকে এসে একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সে ধারাবাহিকতাতেই মঙ্গলবার (২৪ ডিসেম্বর) টাকমাথা ঈগলকে জাতীয় পাখির স্বীকৃতি দিলেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual8 Ad Code

এ দিন ৫০টি বিলে স্বাক্ষর করেছেন বাইডেন। টাকমাথা ঈগলকে স্বীকৃতি দেওয়া ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন করেছেন তিনি। যেমন কোনও অভিযোগে দোষী সাব্যস্ত হলে কংগ্রেস সদস্যরা তাদের পেনশন উত্তোলন করতে পারবেন না- এমন একটি বিলেও স্বাক্ষর করেছেন তিনি।

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্রজুড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে নৃশংসতা ও মৃত্যু প্রতিরোধে প্রথমবারের মতো ফেডারেল অ্যান্টি হেজিং স্ট্যান্ডার্ড চালু করেছেন তিনি। এছাড়া, সেলিব্রিটি প্যারিস হিলটন সমর্থিত আরেকটি বিল অনুমোদন করেছেন বাইডেন, যা যুবসমাজের কল্যাণ ও সেবা প্রদানে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনে।

Manual1 Ad Code

কিছুদিন আগেই লোকবল সংকটে থাকা ফেডারেল আদালতে ৬৬ জন নতুন বিচারক নিয়োগে ভেটো দিয়েছেন বাইডেন। এছাড়া আরও কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরমধ্যে রয়েছে নিজ সন্তান হান্টার বাইডেনের জন্য নিঃশর্ত ক্ষমা ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪০ আসামীর ৩৭ জনের দণ্ড মওকুফ করে তাদের আজীবন কারাবাসের ঘোষণা দিয়েছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code