ইউক্রেনের ষড়যন্ত্র পণ্ড করার দাবি রাশিয়ার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual2 Ad Code

একটি পোর্টেবল মিউজিক স্পীকারে লুকানো বোমা দিয়ে উচ্চ পদস্থ এক রুশ কর্মকর্তা ও একজন রুশপন্থি যুদ্ধ ব্লগারকে হত্যার চেষ্টা করেছিল ইউক্রেন। দেশটির এই চক্রান্ত ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে রাশিয়া। শনিবার (২৮ ডিসেম্বর) দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এমন দাবি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

Manual6 Ad Code

সোভিয়েত আমলের কেজিবির প্রধান উত্তরসূরি এফএসবি বলেছে, একজন রুশ নাগরিক সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের মাধ্যমে ইউক্রেনের জিইউআর সামরিক গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিলেন।

এফএসবি আরও জানিয়েছে, ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তার নির্দেশে একজন রুশ নাগরিক তখন মস্কোর একটি গোপন স্থান থেকে একটি বোমা উদ্ধার করে। বোমাটি একটি পোর্টেবল মিউজিক স্পিকারের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল।

এফএসবি সেই কর্মকর্তা বা ব্লগারের নাম উল্লেখ করেনি। এ বিষয়ে মন্তব্যের জন্য ইউক্রেনের জিইউআর সামরিক গোয়েন্দা সংস্থার সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।

Manual2 Ad Code

ইউক্রেন বলেছে, রাশিয়ার যুদ্ধ তাদের জন্য একটি অস্তিত্বের হুমকি তৈরি করেছে। পরিকল্পিত গুপ্তহত্যার বিষয়ে স্পষ্ট করেছে দেশটি জানায়, তাই শত্রুদের মনোবল দুর্বল করা এবং কিয়েভে যুদ্ধাপরাধের জন্য দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে এটি করা বৈধ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code