ইউক্রেন হয়ে ইউরোপে রুশ গ্যাসের সরবরাহ বন্ধ

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual1 Ad Code

ইউক্রেনের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রুশ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। রুশ প্রতিষ্ঠান গ্যাজপ্রম নিশ্চিত করেছে, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা (গ্রিনিচ মান সময় ৫টা) থেকে ইউক্রেন হয়ে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

এর ফলে পাঁচ বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তিন দশকের বেশি সময় ধরে চলা এই ব্যবস্থার সমাপ্তি ঘটলো। ব্রিটিশ সংবাদমাদ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

Manual4 Ad Code

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ রাশিয়াকে ‘নিজেদের রক্ত দিয়ে অতিরিক্ত বিলিয়ন ডলার আয়ের সুযোগ দেবে না’। এদিকে, পোল্যান্ডের সরকার একে ‘মস্কোর বিরুদ্ধে আরেকটি বিজয়’ বলে মন্তব্য করেছে।

Manual6 Ad Code

ইউরোপীয় কমিশন জানিয়েছে, ইইউ এই পরিবর্তনের জন্য প্রস্তুত এবং অধিকাংশ দেশ এ পরিস্থিতি মোকাবিলা করতে পারবে। তবে ইইউর বাইরে থাকা মলদোভা ইতোমধ্যে গ্যাস সংকটে ভুগছে।

রাশিয়া এখনও তুরস্ক, হাঙ্গেরি ও সার্বিয়ায় কৃষ্ণ সাগরের তুর্কস্ট্রিম পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করতে পারবে। ১৯৯১ সাল থেকে ইউক্রেন হয়ে রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ করে আসছিল। যদিও তাৎক্ষণিক প্রভাব তেমন না পড়লেও এই পদক্ষেপ ইউরোপজুড়ে কৌশলগত ও প্রতীকী দিক থেকে বিশাল গুরুত্ব বহন করে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code