ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির বৈঠক

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual4 Ad Code

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শনিবার ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন।

Manual5 Ad Code

ট্রাম্পের আগামী ২০ জানুয়ারি অভিষেকের আগে এই বৈঠককে ইউরোপীয় সম্পর্ক জোরদারের একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার-আ-লাগোতে উপস্থিত অতিথিরা মেলোনিকে করতালি দিয়ে স্বাগত জানান। ট্রাম্প নিজেই তাকে পরিচয় করিয়ে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এসব দৃশ্য দেখা গেছে।

Manual7 Ad Code

ইতালির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেলোনি ও ট্রাম্পের আলোচনায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য ইস্যু, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং তেহরানে আটক ইতালীয় সাংবাদিক সিসিলিয়া সালার মুক্তি প্রসঙ্গ অন্তর্ভুক্ত ছিল। তবে মেলোনির অফিস এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

Manual7 Ad Code

মেলোনিকে ট্রাম্পের একজন সম্ভাব্য শক্তিশালী ইউরোপীয় অংশীদার হিসেবে দেখা হচ্ছে। তার রক্ষণশীল অবস্থান ও ইতালির ডানপন্থি জোটের স্থিতিশীল নেতৃত্ব তাকে এই ভূমিকায় সহায়তা করেছে। মেলোনি এর আগে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গেও সুসম্পর্ক গড়ে তুলেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code