মিসরের জন্য বরাদ্দ সামরিক সহায়তা লেবাননকে দেবে যুক্তরাষ্ট্র

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual6 Ad Code

মিসরের সামরিক সহায়তার জন্য বরাদ্দকৃত সাড়ে নয় কোটি মার্কিন ডলার লেবাননকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। সোমবার (৬ জানুয়ারি) এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট নথি যাচাই করে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual8 Ad Code

কংগ্রেসের কাছে এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও অন্যান্য অ-রাষ্ট্রীয় কর্মক ইসরায়েলের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

Manual1 Ad Code

২০২৪ সালের ২৭ নভেম্বরের চুক্তির মাধ্যমে এই গোষ্ঠীগুলোর সঙ্গে ইসরায়েলের সহিংসতা বন্ধ রাখা হয়েছে। এই অবস্থা বহাল রাখার জন্য মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছে লেবাননের সশস্ত্র বাহিনী।

এই সিদ্ধান্তের মাত্র কয়েকদিন আগেই বাইডেন শিবিরের কয়েকজন ডেমোক্র্যাট মিসরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। দেশটিতে কয়েক হাজার রাজনৈতিক বন্দিকে হেফাজতে রেখেছে সরকার।

Manual5 Ad Code

সামরিক সহায়তার বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওয়াশিংটনে অবস্থিত মিসর দূতাবাসে যোগাযোগ করে সাড়া পায়নি রয়টার্স।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code