মসজিদ ফান্ডের টাকা দিয়ে সামাজিক কাজ করা যাবেৎ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual1 Ad Code

মসজিদ ফান্ডের উদ্বৃত্ত টাকা গরীবকে দান করা বা সমাজ-কল্যাণমূলক কাজে ব্যয় করা বৈধ হবে না। কেননা দাতারা টাকাগুলো মসজিদের উদ্দেশ্যেই দিয়ে থাকে। তাই তা কেবল মসজিদ ও মসজিদ সংশ্লিষ্ট প্রয়োজনেই ব্যবহার করা জরুরি।

Manual4 Ad Code

মসজিদের প্রয়োজনীয় খরচাদি নির্বাহের পর টাকা উদ্বৃত্ত থেকে গেলে তা মসজিদের ভবিষ্যৎ প্রয়োজনের জন্য জমা রাখা যেতে পারে।

Manual6 Ad Code

মসজিদের প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ করা যেতে পারে। মুসল্লি ও ইমাম, মুআযযিন, খাদেমদের সুবিধাদি বৃদ্ধি করা যেতে পারে। কিন্তু মসজিদ ও এতদসংশ্লিষ্ট খাত ভিন্ন অন্য ক্ষেত্রে ব্যয় করা যাবে না।

উল্লেখ্য, কোনো মসজিদের তহবিলে অনেক বেশি টাকা জমা হয়ে গেলে টাকা কমে আসার পূর্ব পর্যন্ত সেই মসজিদের জন্য নতুন করে অনুদান না নিয়ে দাতাদেরকে অন্য মসজিদে দান করতে বলবে।

সূত্র: ফাতাওয়া তাতারখানিয়া ৮/১৭৯; ফাতাওয়া হিন্দিয়া ২/৪৬৪; রদ্দুল মুহতার ৪/৪৯৫; ইলাউস সুনান ১৩/২০০

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code