ফেসবুক লাইভে পরিযায়ী পাখির মাংস বিক্রি, বন আদালতে মামলা

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

ফেসবুকে পরিযায়ী পাখির মাংস বিক্রির জন্য লাইভ করায় দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তির নামে সুনামগঞ্জ বন আদালতে মামলা হয়েছে। আজ মঙ্গলবার মৌলভীবাজার সদর বন কর্মকর্তা (ওয়াইল্ডলাইফ রেঞ্জার) মো. গোলাম সারোয়ার বাদী হয়ে মামলাটি করেন। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর ৩৮-এর ২ ধারায় মামলাটি করা হয়।

Manual6 Ad Code

আদালতের নাজির এনামুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সুনামগঞ্জ বন আদালতে এটিই প্রথম পাখি হত্যার মামলা। বন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি গ্রহণ করেছেন। বুধবার মামলার বিষয়ে নির্দেশনা দেবেন তিনি।

Manual5 Ad Code

এজাহারে বাদী আদালতকে জানিয়েছেন, অবৈধভাবে অতিথি পাখি শিকার করে নিজের দখলে রেখেছেন তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন। পরে অনলাইনে বিক্রির উদ্দেশ্যে ‘হাওরপাড়ের মানুষ’ নামে ফেসবুক আইডি থেকে পোস্ট দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

এমন নির্মম দৃশ্যের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখে সরেজমিনে অপরাধীকে ধরার চেষ্টা করলেও তিনি পালিয়ে যাওয়ায় আটক করে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। এ জন্য তাঁরা আদালতে মামলা করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code