মিশিগানে প্রতিষ্ঠা বার্ষিকীতে মানুষের ভালবাসায় সিক্ত হেক্সাস এডুকেশন জুয়েল খান

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্র ডেস্ক:

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্রের মিশিগানে কমিউনিটির নানা পেশার মানুষের জয়গান আর প্রশংসা বৃস্টিতে সিক্ত হলো হেক্সাস এডুকেশন। প্রতিষ্টার ১৮ বছর উদযাপন উপলক্ষে আনন্দ আয়োজন অনুষ্ঠানে হেক্সাসের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে নিজেদের অনুভূতি প্রকাশ করেন আমন্ত্রিত বিশিষ্ট জনেরা।

Manual4 Ad Code

রবিবার ( ১৯ জানুয়ারি ) হেক্সাস এডুকেশন প্রতিস্টার দেড় যুগ এবং ইউ.এস.এ-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়। এ উপলক্ষে হেক্সাস এর ওয়ারেন অফিসে এক বিশেষ অনুষ্টানের আয়োজন করা হয়।

Manual7 Ad Code

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জাহেদ আহমেদ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের স্বাগত জানান এবং প্রতিষ্ঠানের যাত্রাপথ ও সাফল্যের কথা তুলে ধরেন। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস্ এন এস হোম লোনসের ভাইস প্রেসিডেন্ট নাসির সবুজ ,ওয়ারেন সিটি কাউন্সিলের প্ল্যানিং কমিশনার দেলোয়ার আনসার ,কমিউনিটি নেতা বকুল তালুকদার, এবং প্রিন্টিকো মিশিগান এর প্রতিষ্ঠাতা ও সিইও আব্দুল

হাকিম,,সাংবাদিক ফয়ছল আহমদ মুন্না। অতিথিদের আসন গ্রহনের পর হেক্সাস এডুকেশনের শিক্ষা কার্যক্রমের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানে অতিথিরা প্রতিষ্ঠানের সাফল্যের প্রশংসা করেন এবং শিক্ষা এবং কমিউনিটির উন্নয়নে হেক্সাস এডুকেশন এর ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আগত অতিথি নাসির সবুজ ,দেলোয়ার আনসার ,বকুল তালুকদার ও আব্দুল হাকিমকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রতিষ্ঠাতা জাহেদ আহমেদ।

অনুষ্ঠানের শেষ লগ্নে অতিথিরা কেক কেটে সেক্সাসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। পরে অতিথি ও অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ মধ্যাহ্নভোজে অংশ নেন। হেক্সাস এডুকেশন যুক্তরাষ্ট্র সহ বাংলাদেশের ১৬ টি শাখার মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code