বিশ্বাসী রাশমিকা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual4 Ad Code

ভারতের দক্ষিনী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে সবাই খুব ভদ্র, অহংকারহীন ভাবেই চেনেন। তাকে কেউ কখনও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে দেখেননি। এত সাফল্যের পরও অভিনেত্রী সকলের সঙ্গে আন্তরিকতার সঙ্গে, বিনীতভাবে মেশেন।

সম্পতি ভারতীয় গণমাধ্যম ফেমিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে কথা বলেন। কন্নড় থেকে তেলুগু, তামিল ও হিন্দি সিনেমায় পরিচিত মুখ হয়ে ওঠা রাশমিকা অনেকটা পথ পাড়ি দিয়েছেন এই জায়গায় পৌঁছাতে।

অভিনেত্রী সাক্ষাৎকারে জানিয়েছেন যে, স্টারডম অর্জনের চেয়ে তার কাছে গুরুত্বপূর্ণ লক্ষ্য মানুষের মুখে হাসি ফোটানো। তিনি আরও জানান যে, তিনি যাই অর্জন করুন না কেনও তিনি তার শিকড়কে কখনওই ভুলে যাবেন না।

Manual5 Ad Code

রাশমিকা বলেন, ‘সৌভাগ্যবশত বিনীতভাবে চলার জন্য আমার বাড়তি কোনও চেষ্টার প্রয়োজন পড়ে না। আমাদের যেসব বিলাসিতা এই মুহুর্তে আছে তো পর মুহূর্তে নেই, তা নিয়ে গর্ব করার কিছু নেই। আর এই ভাবনাই আমাকে শিকড়ের সঙ্গে যুক্ত করে রাখে।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code