রাষ্ট্রীয় সহায়তায় রাজনৈতিক দল গঠন করলে জনগণ হতাশ হবে: তারেক রহমান

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট:

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন করলে জনগণ হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে অন্য রাজনৈতিক দলের প্রতি প্রতিহিংসামূলক বক্তব্য জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত বলেও জানান তিনি।

Manual4 Ad Code

শনিবার (২৫ জানুয়ারি) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘বিএনপি নতুন রাজনৈতিক দল গঠনকে স্বাগত জানায়। তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন করতে গিয়ে সরকার ও প্রশাসনের সহযোগিতা নিলে জনগণ হতাশ হবে।’

তরুণরা প্রশ্নবিদ্ধ পথে না গিয়ে, স্বচ্ছ পথে সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য ও মন্তব্য যদি ঝগড়াসুলভ, কিংবা প্রতিহিংসামূলক হয়— সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত।’

তারেক রহমান বলেন, ‘আমাদের মধ্যে ভিন্নমত ভিন্নপথ থাকবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে আমাদের উদ্দেশ্য এক এবং অভিন্ন। আমাদের সবার উদ্দেশ্য, একটি উদার গণতান্ত্রিক বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা।’

Manual3 Ad Code

বিএনপি সংস্কার ও নির্বাচন দুটোরই পক্ষে জানিয়ে তারেক রহমান বলেন, ‘সংস্কার না নির্বাচন এ নিয়ে কেউ কেউ কূটতর্ক শুরু করেছে। অন্তর্বর্তী সরকারের সংস্কারের সঙ্গে আমাদের দেওয়া ৩১ দফার দু-একটি ছাড়া সবই মিল রয়েছে।’

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code