পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

কানাডা অফিস:

Manual2 Ad Code

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি যমুনায় ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠককালে তিনি পাচার হওয়া সম্পদ শনাক্তকরণ, ফ্রিজ ও উদ্ধারে সহায়তা চান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘‘শেখ হাসিনার স্বৈরশাসনের সঙ্গে সংশ্লিষ্ট অভিজাত শ্রেণি, ঘনিষ্ঠ ও রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করেছে এবং টরন্টোর কুখ্যাত ‘বেগম পাড়া’ এলাকায় সম্পদ কেনাসহ এর একটি অংশ কানাডায় পাচার করা হয়েছে।’’

Manual2 Ad Code

তিনি বলেন, ‘তারা আমাদের জনগণের কাছ থেকে টাকা চুরি করে বেগম পাড়ায় সম্পদ কিনেছেন। সম্পদ পুনরুদ্ধারে আপনার সহায়তা প্রয়োজন। এটা আমাদের জনগণের টাকা।’

কানাডার হাইকমিশনার চুরি হওয়া অর্থ ফিরিয়ে আনতে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি প্রধান উপদেষ্টার সম্পদ পুনরুদ্ধার প্রচেষ্টার প্রতিক্রিয়ায় কানাডার সহায়তার আশ্বাস দেন এবং উল্লেখ করেন যে, কানাডার সরকার কর্তৃক চিহ্নিত ব্যক্তিদের কাছ থেকে পুনরুদ্ধারের জন্য অর্থ ফ্রিজ করার জন্য একটি ‘প্রক্রিয়া’ আছে।

কানাডার হাইকমিশনার গণতন্ত্রে উত্তরণে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগে দেশটির সমর্থনের প্রস্তাব দেন।

Manual5 Ad Code

তিনি বলেন, ‘আপনারা যে মহৎ কাজটি করছেন, আমরা তাকে সমর্থন করি। আমরা যে অগ্রগতি হয়েছে তার প্রশংসা করি। আমরা জানতে আগ্রহী যে আমরা কী করতে পারি।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code