আটলান্টিক সিটিতে পবিত্র রমজান উপলক্ষে বিএএসজের বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী:

Manual3 Ad Code

নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি রমজান উপলক্ষে বিনামূল‍্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। গত আট মার্চ,শনিবার বিকালে আটলান্টিক এভিনিউস্থ মসজিদ আল হেরার সামনে কমিউনিটি ফুড ব্যাংক অব নিউ জার্সির সহযোগিতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Manual1 Ad Code

রমজানের খাদ্য সামগ্রী বিতরণ প্রসঙ্গে বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস, পবিত্র মাস। এই মাসে মানুষ সিয়াম সাধনা করে।এই সিয়াম সাধনার মাসে কমিউনিটির পাশে থাকার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।আশা করি আগামীতেও আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, করোনাকালীন সময়কাল থেকে আমরা কমিউনিটিতে খাদ্য সহায়তা দিয়ে আসছি, তারই ধারাবাহিকতায় আজকে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরন করছি।

রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণের সময় বিএএসজের ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, ফেরদৌস ইসলাম,গিয়াসউদদীন পাঠান, মোঃ দিদার,শাহরিয়ার আহমদ,সিরাজুল ইসলাম,আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী,রফিকুল ইসলাম প্রমুখ উপস্হিত ছিলেন।

Manual8 Ad Code

বিভিন্ন কমিউনিটির লোকজন এই খাদ্য সহায়তা গ্রহণ করেন ।

পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির বিনামূল‍্যে খাদ্যসামগ্রী বিতরণ কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছিল ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code