নতুন প্রেমে মশগুল আমির, বাবাকে জড়িয়ে কাঁদলেন মেয়ে ইরা

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual4 Ad Code

নতুন করে প্রেমে জড়িয়ে আলোচনা-সমালোচনায় আমির খান। বর্তমান প্রেমিকা গৌরী স্প্র্যাটকে ঘিরে তিনি এখন ‘টক অব দ্য টাউন’। প্রাক্তন দুই স্ত্রীসহ পরিবারের সবার সঙ্গে নতুন প্রেমিকার পরিচয়ও করিয়ে দিয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত এই তারকা। এরই মধ্যে মেয়ে ইরা খানের সঙ্গে তাঁর একটি আবেগঘন ছবি ও ভিডিওকে ঘিরে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আমির খানের পালি হিলসের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছেন মেয়ে ইরা। এমন মুহূর্তে বাবাকে জড়িয়ে বেশ কিছুক্ষণ কথা বললেন দুজন। একপর্যায়ে চোখের পানি ধরে রাখতে পারেননি ইরা। অশ্রুসিক্ত চোখে গাড়িতে উঠে চলে গেলেন। আর এ নিয়ে নেটপাড়ায় চলছে নানা মুনির নানা মত।

এদিকে অল্প বয়সে বাবা-মায়ের বিচ্ছেদের জন্য যে কৈশোরে মানসিক অবসাদে ভুগতেন, সে কথা নিজেই জানিয়েছিলেন ইরা। এই দৃশ্য দেখে এখন অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি ষাট বছর বয়সী বাবার প্রেম কিংবা তৃতীয় বিয়ের গুঞ্জন মেনে নিতে পারছেন না তিনি?

আবার পাপারাজ্জিদের সমালোচনা করে নেটিজেনদের কেউ লিখছেন, ‘আরে ওদের একটু একা ছেড়ে দিন।’

Manual3 Ad Code

কেউ বলছেন, ‘ব্যক্তিগত কোনো সমস্যার জেরেই হয়তো ইরা কাঁদছেন। কেন ভিডিও করেন এসব?’

Manual6 Ad Code

গত বছরই ফিটনেস কোচ নুপূর শিখারের সঙ্গে বিয়ে হয়েছে ইরার। একাংশের ধারণা, ‘ইরা-নুপূরের সংসারে হয়তো অশান্তির সৃষ্টি হয়েছে।’

একজন লিখেছেন, ‘আমিরের নতুন প্রেম নিয়েই হয়তো শ্বশুরবাড়িতে ঝামেলা বেঁধেছে!’

মার্চের ১৩ তারিখ মুম্বাইয়ের তাজ ল্যান্ডস অ্যান্ডে পাপারাজ্জিদের সঙ্গে জন্মদিন পালন করেছিলেন আমির খান। সেখানেই ফটোসাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসার কথা শুনে লাজে রাঙা হয়ে গিয়েছিলেন অভিনেতা।

Manual4 Ad Code

আমির খানের নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলের মালিক। এক সন্তানের মা তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code