জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

Badrul H. Khan:

কার্যকরী পরিষদের মেয়াদ বাড়লো আরো এক বছর জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গত রবিবার ৬ এপ্রিল ২০২৫ জ্যাকসন হাইটস সানাই রেষ্টুরেন্টে ও পার্টি হলে।

Manual7 Ad Code

বিপুল সংখ্যক জালালাবাদবাসির উপস্থিতিতে সংগঠনের সভাপতি বদরুল হোসেন খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুকন হাকিমের সঞ্চালনায় সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সোসাইটি বোর্ড অব ট্রাষ্টি সদস্য ও জালালাবাদ এসোসিয়েশের প্রধান নির্বাচন কমিশনার আজিমুর রহমান বুরহান, জালালাবাদ এসোসিয়েশের ট্রাষ্টিবোর্ডের সদস্য ও সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, ছদরুন নূর, সৈয়দ নাজমুল হাসান কুবাদ প্রমুখ।

Manual2 Ad Code

এসময় আরো উপস্থিত কার্যনির্বাহী কমিটির সদস্য মধ্যে সহ সভাপতি লোকমান হোসেন লুকু (সিলেট) শামীম আহমেদ (সুনামগঞ্জ) মোঃ শফিউদ্দিন তালুকদার (হবিগঞ্জ) মোঃ জাবেদ উদ্দিন (মৌলভীবাজার) কোষাধ্যক্ষ মোঃ আলীম, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়ছল আলম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হোসেন আহমদ, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দীন, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবির সোহেল।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং প্রবাসে বসবাসরত বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চলের যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক-এর আজীবন সদস্য কয়েছ আহমদ। এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম ও কোষাধ্যক্ষের মোহাম্মদ আলীম রিপোর্ট পেশ করেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম তার দীর্ঘ রিপোর্টে সংগঠনের বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন।

Manual1 Ad Code

রিপোর্টে সংকটময় মুহুর্তে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়া পর থেকে যে সকল কার্যক্রম করেছেন তা বিস্তারিত তুলে ধরেন এর মধ্যে অন্যতম সংগঠনের একাউন্ট থেকে ৩ লক্ষ ৩২ হাজার ডলার বেশি অর্থ উদ্ধারের জন্য বহিস্কৃত সাধারন সম্পাদক ময়নুল ইসলাম গনদের বিরুদ্ধে নিউইয়র্ক কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নী অফিসে অভিযোগ দায় করেছেন যা এখন তদন্তাধীন রয়েছে। এ সময় তিনি উপস্থিত জালালাবাদবাসীকে আশ্বস্ত করেন শিগগিরই বিষয়টির সূরা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে।

কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম রিপোর্টে ২০২৪ সালের মে থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সংগঠনের আয়-ব্যয়ের প্রতিবেদন তুলে ধরেন। তিনি জানান, এই সময়ে সংগঠনের আয় হয়েছে ৯৩ হাজার ৯৫৩ ডলার ১৪ পয়সা। এথেকে ৮৭ হাজার ৩১৯ ডলার খরচ করা হয়েছে আর বাকি টাকা ব্যাংকে জমা রয়েছে, যারা সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম।

সভায় উপস্থিত শতাধিকের বেশী সদস্য সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টের উপর মুক্ত আলোচনায় অংশ নেন। সভার মুক্ত আলোচনায় অন্যান্যের মধ্যে সাবেক ট্রাষ্টিবোর্ডের সদস্য এডভোকেট নাসির উদ্দিন, আব্দুস শহীদ, তোফায়েল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মিছবাহ আহমেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলার তিনবারের নির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম, গোল্ডেন প্লেস এন্ড পার্টি হল ও ক্যাটারিং সিইও বিলাল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক-এর সাবেক সহ সভাপতি জোসেফ চৌধুরী, সৈয়দ নোমান, বাংলাদেশ সোসাইটি সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সোহাগ,বাংলাদেশ বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, ফকর উদ্দিন ও গহর চৌধুরী কিনু, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ আহমেদ, বাংলাদেশ সোসাইটি জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, কমিউনিটি এক্টিভেস্ট সাইকুল ইসলাম, রিপন আহমেদ, বিয়ানীবাজার সমিতির সহ সভাপতি সম্পাদক মহিবুর রহমান রুহুল, বিয়ানীবাজার সমিতির সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু, কুইন্স বাংলাদেশ সোসাইটি সভাপতি শমস উদ্দিন, হারুন মিয়া, বিশিষ্ট কমিটি অ্যাকটিভিস্ট আমিলুল ইসলাম চুন্নু, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের উপদেষ্টা তাজুল ইসলাম তালুকদার চেয়ারম্যান, লিয়াকত আলী চেয়ারম্যান, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক-এর আজীবন সদস্য চৌধুরী মোমিত তামিম, জালালাবাদের সাবেক প্রধান নির্বাচন কমিশনার সালেহ চৌধুরী, শফিকুর রহমান, কাজীরুল ইসলাম, জুয়েল আহমদ, লিটন আহমেদ, মোকতার আহমদ, মোস্তাকুর রহমান লিটন, দিপংকর দেব, ওলিউর রহমান, তোফায়েল আহমদ চৌধুরী, মোঃ আবু ফজর, মোঃ খলিলুর রহমান, প্রফেসর কামাল চৌধুরী, নজরুল আহমেদ প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক উপদেষ্টা বিয়ানীবাজার সমিতি ছমির উদ্দিন, এস্টোরিযা ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সহ সাধারণ সম্পাদক মঈনুল চৌধুরী মনসুর আহমেদ, হেলথ ফার্স্ট এর ইমরুল এজেন্ট তৌহিদুল ইসলাম সজীব, আবু সাদেক, মোসাদ্দেক আহমেদ শিফু, জয়ান্ত দাস, মতিউর রহমান, সজল কান্তি প্রমুখ।

Manual4 Ad Code

সভায় উপস্থিত সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সংগঠনের বর্তমান পরিস্থিতি বিবেচনায় কার্যকরী পরিষদের মেয়াদ আরো এক বছর বৃদ্ধি করা হয়। এ সময়ের ভিতরে মামলা সংক্রান্ত বিষয়টির একটি সুরাহা করতে কার্যকরী পরিষদের সর্বাত্মকভাবে কাজ করার অনুরোধ জানানো হয়। একই সাথে বর্তমান বোর্ড অব ট্রাস্টির মেয়াদও এক বছর বৃদ্ধি করা হয়। এদিকে সংবিধান অনুযায়ী গঠিত বর্তমান নির্বাচন কমিশন আগামী নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত বহাল থাকবেন বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বর্তমান গঠনতন্ত্রকে আরো যুগোপযোগী করতে কিছু ধারা- উপধারার সংশোধনী করতে গত সাধারণ সভায় গঠিত গঠনতন্ত্র সংশোধনী কমিটি তাদের সংশোধনী তুলে ধরেন। সংশোধনী গুলি উপস্থাপন করেন কমিটির প্রধান সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, এ সময় সংশোধনী কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ মজিদ ও সাবেক নির্বাচন কমিশনার মিনহাজ আহমেদ‌ সাম্মু। এসময় নানা পর্যালোচনার পর সংশোধনীগুলোতে কিছু সংযোজন-বিয়োজন করে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে পাস করা হয়।

সবার কার্যতালিকায় বিবিদে উপস্থিত অনেকেই তাদের বক্তব্য তুলে ধরেন এর মধ্যে অনেকেই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের রিপোর্টের উপরে আলোচনা করে সাধুবাদ জানান এ কারণে যে তিনি তার বক্তব্যে সংগঠনের সংকট কাটাতে এবং সংগঠনটিকে ঐক্যবদ্ধ করতে তাদের প্রচেষ্টা এবং সমঝোতার সকল দার খোলা আছে বলে উল্লেখ করেছেন। এ সময় বক্তারা বলেন প্রবাসে জালালাবাদবাসীর ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই তা করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

সভাপতি তার সমাপনী বক্তব্যে সবাইকে আশ্বস্ত করেন গঠনতন্ত্র এবং জালালাবাদবাসীর মান সম্মানকে অক্ষুন্ন রেখে যেকোনো সমঝোতায় বর্তমান কার্যকরী পরিষদ সব সময় প্রস্তুত। এসময় তিনি স্মরণ করিয়ে দেন এই অচল অবস্থা বর্তমান কার্যকরী কমিটি তৈরি করেনি। তারপরেও আমরা চেষ্টা অব্যাহত রেখেছি আপনারাও আমাদেরকে সহযোগিতা করুন। সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code