ক্যুমোর বিরুদ্ধে নেমেছেন ৯ প্রার্থী

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট :  নিউইয়র্ক সিটির আগামী মেয়র নির্বাচনে প্রায় সব কজন মেয়র প্রার্থী গত রোববার ব্রুকলিনের কোবল হিলে স্থাপিত কোভিড স্মারক প্রাচীরের সামনে আয়োজিত এক স্মৃতিসভায় মিলিত হয়ে নিউইয়র্ক স্টেটের সাবেক গভর্নর অ্যাণ্ড্রু ক্যুমোর বিরুদ্ধে একজোট হওয়ার ঘোষণা দিয়েছেন। তারা বলেছেন যে, গভর্নর ক্যুমো কোভিড মহামারী চলাকালে যথাযথ সাড়া না দেওয়াই তাকে সমর্থন না করার কারণ। এমনকি তারা ক্যুমোকে কোভিড পজিটিভ রোগীদের ব্যাপারে স্টেট গভর্নর হিসেবে তার সিদ্ধান্তের কারণে হাজার হাজার রোগীর মৃত্যু ঘটেছে বলে অভিযোগ করেন। সাবেক গভর্নর আগামী সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন এবং দৃশ্যত তিনি একজন শক্তিশালী প্রার্থী।

অবশিষ্ট প্রার্থীর মধ্যে নয়জন অ্যান্ড্রু ক্যুমোকে মেয়র পদে ভোট না দেওয়ার জন্য আহবান জানান। ক্যুমোর বিরুদ্ধে সিটি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে ডেমোক্রেটি সোস্যালিস্ট জোহরান মামদানি থেকে রিপাবলিকান প্রার্থী কারটিস সিলওয়া পর্যন্ত বিভিন্ন দল ও মতের প্রার্থীরা ক্যুমোর গভর্নর থাকাকালীন নিউইয়র্ক স্টেটের ডিপার্টমেন্ট অফ হেলথ অর্ডারের পঞ্চম বার্ষিকীকে সমবেত হয়েছিলেন। ক্যুমোর ওই আদেশে স্টেটের সকল নার্সিং হোমকে নির্দেশ দেওয়া হয়েছিল, যেসব রোগীর করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছিল, তাদের পুনরায় ভর্তি করার জন্য।

Manual2 Ad Code

এই আদেশের ফলে রোগীদের পরিবার এবং আইনপ্রনেতারা অভিযোগ করেছেন যে নার্সিং হোমগুলোতে ভর্তি কোভিড সংশ্লিষ্ট রোগীর মৃত্যু হাজার হাজারে দাঁড়িয়েছিল। ডেমোক্রেট দলীয় ক্যুমোকে ২০২১ সালে যৌন হয়রানি করার অভিযোগে পদত্যাগ করকে হয়েছিল। এর সঙ্গে যোগ হয়েছিল কোভিড মহামারীর বিস্তার নিয়ন্ত্রণে তার প্রশাসনের ব্যর্থতা এবং সত্যিকার মৃত্যুহার চেপে রাখার কারণে তার দায়দায়িত্ব।

Manual5 Ad Code

এসব বিষয়ে এখনো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্যুমো কোনো নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে পারেন না। নিউইয়র্ক টাইমসের এক রিপোর্ট অনুসারে ক্যুমো তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন যে, অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত। সমাবেশে উপস্থিত মেয়র প্রার্থীরা বরৈচৈন যে, তারা কোনো রাজনৈতিক কারণে সমবেত হননি, বরং সাবেক গভর্নরের ভুল সিদ্ধান্তের কারণে বহু রোগী মৃত্যুবরণ করায় তার সমালোচনা করতে এখানে এসেছি। আমরা চাই ক্যুমো তার দায়দায়িত্ব স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুক।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code