শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের এনআইডি ‘লক’

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code
জাতীয় ডেস্ক:

শেখ হাসিনাসহ তাঁর পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক বা অবরুদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে তাদের এনআইডি যাচাই করে সেবা নেওয়ার পথ রুদ্ধ হল। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ নির্দেশনা দেওয়ার পর তাঁদের এনআইডি লক করা হয়। প্রবাসে এনআইডি নিবন্ধন নিয়ে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন এনআইডি উইং ডিজি।

Manual7 Ad Code

শেখ হাসিনা ছাড়া সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, রেহানা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিকসহ অন্যান্যদের এনআইডি লক করা হয়েছে বলে জানা গেছে।

Manual6 Ad Code

এনআইডি উইংয়ের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, এনআইডি লক করা হলে ভোটারের তথ্য যেমন যাচাই করা সম্ভব নয়, তেমনি কোনোভাবেই এনআইডি তথ্য এডিট করাও সম্ভব হবে না।

Manual6 Ad Code

তিনি আরো বলেন, ‘এনআইডি লক হলে কার্ডটি আর ব্যবহার করা যায় না। এছাড়া মিথ্যা তথ্য দিয়ে ভোটার হলে বা এনআইডি নিয়ে তদন্ত কাজ চললে, তা শেষ না হওয়া পর্যন্ত এনআইডি লক করা হয়। অধিকাংশ সময় ভিভিআইপি অনেকের অনুরোধেও তার এনআইডি লক করা হয়, যাতে কেউ এনআইডির অপব্যবহার করতে না পারে। তাঁদের অনুরোধে আবার আনলক করা হয়।’

এনআইডি লক থাকা অবস্থায় নাগরিকের ভোট দিতে বা প্রার্থী হতেও বাধা নেই বলে উল্লেখ করেন সিস্টেম ম্যানেজার।

এর আগে তাঁদের ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code