৩৬ দিনের আন্দোলনে হাসিনা পালায়নি ১৬ বছরের আন্দোলনে পালিয়েছে

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual3 Ad Code

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, একটি দল ৩৬ দিনের আন্দোলনে হাসিনা পালানোর দাবি করছেন। কিন্তু ৩৬ দিনের আন্দোলনে হাসিনা পালায়নি। এটি বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল। গণবিস্ফোরণে হাসিনা ভারতে পালিয়ে গেছেন। বর্তমান সংস্কার নিয়ে যারা নির্বাচন বিলম্ব করছেন। নেতা তারেক রহমানের ৩১ দফায় এটা অনেক আগেই অন্তর্ভুক্ত হয়েছে। তাই সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি ।

Manual2 Ad Code

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে গাইবান্ধায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

রিস্টার রুমিন ফারহানা বলেন, নির্বাচন ছাড়া একটি দেশের গণতন্ত্র টিকে থাকতে পারে না। গণতন্ত্রের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করছেন।
বিএনপির আন্দোলন এখনো থেমে নেই। ভোটের দাবি আদায় পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

Manual5 Ad Code

এর আগে বেলা ১১টার দিকে জেলা ইনডোর স্টেডিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল প্রমুখ বক্তব্য রাখেন। জেবি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • হাসিনা
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code