৬৪টি খুন করে দাবার ঘর পূরণের ইচ্ছা থেকে ৪৮টি খুন করে রাশিয়ায় বিপজ্জনক সিরিয়াল চেসবোর্ড কিলার আলেকজান্ডার

লেখক: Shiuly
প্রকাশ: ১২ মাস আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট

৬৪টি খুন করে দাবার ঘর পূরণ করতে চেয়েছিলেন আলেকজান্ডার পিচুশকিন। রাশিয়ার অন্যতম ভয়ঙ্কর অপরাধীদের তালিকাতেও নাম রয়েছে তাঁর। ‘দ্য গার্ডিয়ান’ অনুযায়ী, ১৯৯২ সালে আলেকজান্ডার যখন প্রথম খুন করেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর। যখন গ্রেফতার হন, তখন তিনি ৩৩ বছর বয়সি যুবক। ৪৮টি খুনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ বার নতুন করে আরও ১১টি হত্যার দায় স্বীকার করার ইচ্ছাপ্রকাশ করলেন আলেকজান্ডার পিচুশকিন।

Manual3 Ad Code

রাশিয়ার কুখ্যাত অপরাধী আলেকজান্ডার পরিচিত ‘চেসবোর্ড কিলার’ নামে। ৪৮টি খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করছেন আলেকজান্ডার
রাশিয়ার অপরাধ দমন শাখার সূত্রকে রয়টার্স জানিয়েছে, এ বার আরও ১১টি হত্যার কথা স্বীকার করার ইচ্ছাপ্রকাশ করেছেন রাশিয়ার ‘চেসবোর্ড কিলার’।

৫০ বছর বয়সি আলেকজ়ান্ডার গত ১৮ বছর ধরে রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলের পোলার আউল কারাগারে বন্দি।১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত চলা একের পর এক হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর আলেকজ়ান্ডারের সাজা ঘোষণা প্রাপ্ত হন।
সম্প্রতি আলেকজান্ডার নাকি তদন্তকারীদের জানিয়েছেন, তিনি আরও ১১টি হত্যার কথা স্বীকার করতে প্রস্তুত। পুলিশেরও অবশ্য সন্দেহ ছিল যে, আলেকজান্ডার হাতে খুন হওয়া মানুষের সংখ্যা ৪৮-এর বেশি। ১৪ বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ মস্কোর বিটসেভস্কি পার্কের আশপাশে বয়স্ক, মদ্যপ এবং গৃহহীন মানুষদের হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন আলেকজান্ডার ।
আলেকজান্ডার দক্ষিণ মস্কোর একটি সুপারমার্কেটে কাজ করতেন। কাজের ফাঁকে প্রায়শই বিটসেভস্কি পার্কে বা বাড়িতে দাবা খেলে সময় কাটাতেন তিনি।
গ্রেফতারির পর জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের কাছে স্বীকার করেছিলেন যে, মোট ৬৪ জনকে খুন করতে চেয়েছিলেন তিনি। এবং প্রতিটি খুনের প্রতীক হিসাবে দাবার ৬৪টি ঘরের প্রতিটিতে একটি করে মুদ্রা রাখতে চেয়েছিলেন।

Manual8 Ad Code

জিজ্ঞাসাবাদের সময় আলেকজান্ডার এ-ও দাবি করেছিলেন যে, মোট ৬৩টি খুন করেছিলেন তিনি। যদিও সরকারি আইনজীবীরা তাঁদের মধ্যে ৪৮ জনকে খুনের সপক্ষে প্রমাণ জমা দেন আদালতে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার ৩টি অভিযোগও আনা হয়।কিন্তু সপ্তাহখানেক আগে কারাবন্দি অবস্থায় আলেকজান্ডার স্বীকারোক্তি দিয়েছেন যে, আরও ১১টি খুন করেছেন তিনি। আর তা যদি সত্যি হয়, তা হলে সরকারি হিসাবে তাঁর খুনের সংখ্যা ৪৮ থেকে বৃদ্ধি পেয়ে ৫৯ হবে।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

রাশিয়ায় ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক সিরিয়াল কিলার হিসাবে কুখ্যাতি অর্জন করেছেন মিখাইল পপকভ। মিখাইল একজন প্রাক্তন পুলিশ, যিনি ৭৮টি খুনের জন্য দোষী সাব্যস্ত হন।পপকভের ঠিক পরেই রয়েছেন আন্দ্রেই চিকাতিলো। ১৯৯২ সালে ৫২ জনকে খুন এবং অঙ্গহানির জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।প্রতিবেদন অনুযায়ী, আলেকজ়ান্ডারের বিচারের সময় রাশিয়ার সরকারি আইনজীবী ইউরি সিওমিন আদালতে জানিয়েছিলেন যে, আন্দ্রেইয়ের রেকর্ড ছাপিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন আলেকজান্ডার ।এখন যদি সত্যিই নতুন করে ১১ জনকে খুনের অপরাধে আলেকজান্ডার দোষী সাব্যস্ত হন, তা হলে রাশিয়ার সবচেয়ে বেশি খুন করা অপরাধীদের তালিকায় দ্বিতীয় স্থানে চলে আসবেন তিনি। ‘স্বপ্নপূরণ’ হবে তাঁর।  ডেস্ক জেবি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • রাশিয়া বিপজ্জনক সিরিয়াল
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code