ঢাকার রামপুরায় বৃষ্টিতে ভিজতে গিয়ে ছাদ থেকে পড়ে নবম শ্রেণির ছাত্রীর মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual2 Ad Code

রাজধানীর রামপুরায় বাসার ছাদ থেকে পড়ে তানহা (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকালে রামপুরা আফতাবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পাবনা সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে তানহা। বর্তমানে রামপুরা আফতাবনগরে পরিবারের সঙ্গে থাকতো। সে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
তানহার মা বলেন, তানহা বৃষ্টিতে ভেজার জন্য ছাদে গিয়েছিল। সে মাঝেমধ্যে বৃষ্টিতে ভিজতো।
জানা যায়, গুরুতর অবস্থায় তাকে বিকাল সাড়ে ৪টায় তাকে ঢামেক হাসপাতালের জরুনরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ডেস্ক জেবি

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code