কালাম সলিসিটার্স’-এর নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : পূর্ব লন্ডনের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আবুল কালাম এর পরিচালনায় \’কালাম সলিসিটার্স\’-এর নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পূর্ব লন্ডনের ৬১৭ ক্র্যানব্রুক রোড, গ্যান্টস হিল-এ প্রতিষ্ঠিত এই নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির শীর্ষস্থানীয় আইনজীবী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যারিস্টার কালাম জানান, এই নতুন শাখাটি তরুণ এবং উদ্যমী আইনজীবীরা পরিচালনা করবেন। এখানে ইমিগ্রেশন সংক্রান্ত মামলা ছাড়াও, নারী-শিশু আইন, পারিবারিক কলহ এবং সম্পত্তি সংক্রান্ত মামলাগুলোর কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানের সূচনা হয় ইঞ্জিনিয়ার কামরুল ইসলামের কুরআন তিলাওয়াতের মাধ্যমে। দোয়া পরিচালনা করেন ইমাম মোবারক উল্লাহ । এ সময় ব্যারিস্টার কালামের মেয়ে সলিসিটার সাবিহা তাহসিন কালাম এবং পুত্র ট্রেইনি সলিসিটার ইয়াসিন হাসনাত কালাম-ও উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

এছাডাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজির উদ্দিন চৌধুরী, ব্যারিস্টার ওয়াসিফুর রহমান তালুকদার, ব্যারিস্টার মনোয়ার হোসেন, ব্যারিস্টার আনোয়ার হোসেন, ব্যারিস্টার শফিকুর রহমান, সলিসিটার আব্দুল আজিজ, সলিসিটার আবু বকর সিদ্দিক হাসনাত, সলিসিটার মামুন আল কাদেরী, সলিসিটার নুরুল গফফার, ব্যারিস্টার এহসানুল হক সুমন, সলিসিটার আবুবকর আহমেদ ইকবাল, ব্যারিস্টার মোহাম্মদ কামরুল হাসান, ব্যারিস্টার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী, ব্যারিস্টার এনামুল হক, ব্যারিস্টার কামরুল হাসান, ব্যারিস্টার মনিরুল ইসলাম মনজু, সলিসিটার বদরুল আলম চৌধুরী, সলিসিটার মোহাম্মদ ইমরান হোসেন, ইমিগ্রেশন অ্যাডভাইজার মোহাম্মদ আব্দুল মতিন, মুহাম্মদ আবুল ফজল, কাউন্সিলর জামাল আহমেদ, একাউন্ট্যান্ট আব্দুল মুহিত, একাউন্ট্যান্ট একে এম লিম, ইমতিয়াজ আহমেদ, আফজাল হোসেন। অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত এবং উৎসবমুখর। বক্তারা ব্যারিস্টার আবুল কালামের নেতৃত্বে প্রতিষ্ঠিত এই নতুন শাখার জন্য শুভকামনা জানান এবং কমিউনিটিতে এর ইতিবাচক ভূমিকার আশাবাদ ব্যক্ত করেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code