বজ্রপাতে ৩ ছাত্রীর মৃত্যু 

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

ময়মনসিংহ ডেস্ক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে ৩ স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার চরটেকী এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই স্কুলের সহকারী শিক্ষক মোস্তফা কামাল তানসিন।
নিহতরা হলেন, উপজেলার চরটেকী নামা পাড়া ফকির বাড়ি গ্রামের বাদল মিয়ার মেয়ে ইরিনা (১৫), একই গ্রামের জালাল উদ্দিনের মেয়ে প্রিয়া (১৪), বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৪)। তারা তিনজনই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঝড়সহ বৃষ্টি শুরু হয়। বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে চরটেকী নামাপাড়ায় ঝড়বৃষ্টির কবলে পড়ে তিন স্কুল শিক্ষার্থী। এ সময় ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে গুরুতর আহত হন ওই তিনজন। পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন বলেন, বজ্রপাতে তিন স্কুল শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে চরটেকী নামাপাড়ায় এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, হাসপাতালে গিয়ে পরিবারের খোঁজখবর নিয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য আর্থিক সহযোগিতা করা হয়েছে তিন ছাত্রীর পরিবারকে। ডেস্ক জেবি

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বজ্রপাতে ৩ ছাত্রীর মৃত্যু
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code