দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual3 Ad Code

একদিনের ব্যবধানে সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৩ হাজার ৬৬২ টাকা। ফের দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ৬৬২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়া‌বে এক লাখ ৭৪ হাজার ৯৪৮ টাকা। মঙ্গলবার (৬ মে) প্রতি ভরি সোনা এক লাখ ৭১ হাজার ২৮৬ টাকায় বেচাকেনা হয়েছে। আজ বুধবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

 

Manual8 Ad Code

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক লাখ ৭৪ হাজার ৯৪৮ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৬৭ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪৩ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৮ হাজার ৪৬০ টাকা।
দেশের বাজারে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বাজুসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা আছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code