পাকিস্তানে ভারতের হামলার ঘটনায় চীনের উদ্বেগ

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরসহ বেশ কয়েকটি স্থানে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চীন। একইসাথে পারমাণবিক শক্তিধর দুই দেশকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটি। খবর বিবিসি-র। পাকিস্তানে ভারতের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করে চীন জানিয়েছে, চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন।

Manual2 Ad Code

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী যাদের আলাদা করা সম্ভব নয়-এরা চীনেরও প্রতিবেশী। তিনি বলেন, চীনের অবস্থান সকল প্রকার সন্ত্রাসবাদের বিপরীতে। চীন ভারত-পাকিস্তান দু’পক্ষকেই শান্তি ও স্থিতিশীলতাকে গুরুত্ব দিয়ে সংযত থাকার আহ্বান জানিয়েছে। চীনের ওই মুখপাত্র বলেন, তারা এমন কোনো পদক্ষেপ যেন না নেয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

Manual1 Ad Code

উল্লেখ্য, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে ভারত। ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ শুরু থেকেই তা প্রত্যাখ্যান করে আসছে। পহেলগামে হামলার দুই সপ্তাহ পর পাকিস্তানের নয় স্থানে হামলা চালালো নয়াদিল্লি। এতে এখন পর্যন্ত ২৬ জন নিহত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

Desk: K

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code