বাড়িতেই তৈরি করুন চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের মেজবানি

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের গরুর মাংসের মেজবানির নামডাক সম্পর্কে সবারই কম বেশি জানা আছে। ঐতিহ্যবাহী এ খাবারটির স্বাদ নিতে অনেকেই চান। তবে অনেক রেস্টুরেন্টে শুধু নামেই মেজবানি বিক্রি করা হয়। আসল মেজবানির সঙ্গে তার স্বাদের পার্থক্যও বিস্তর। তাই হতাশা নিয়েই ভোজনরসিকরা বাড়ি ফেরেন। তবে আপনি চাইলে বাড়িতে বসেই চট্টগ্রামের আসল মেজবানির স্বাদ নিতে পারেন।

চলুন আজকে জেনে নেওয়া যাক চট্টগ্রামের মেজবানি বানানোর উপকরণ ও পদ্ধতি সম্পর্কে।

উপকরণ

Manual2 Ad Code

গরুর মাংস হাফ কেজি

পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ

আদা বাটা দুই টেবিল চামচ

রসুন বাটা দেড় টেবিল চামচ

জিরা গুঁড়ো এক টেবিল চামচ

মরিচ গুঁড়ো এক টেবিল চামচ

হলুদ গুঁড়ো আধা টেবিল চামচ

লবণ স্বাদমতো

মসলা গুঁড়ো দুই টেবিল চামচ

তেল পরিমাণ মতো

তেজপাতা ২-৩টি

Manual4 Ad Code

দারুচিনি দুটি

এলাচ ৩-৪টি

লবঙ্গ ৪-৫টি

পেঁয়াজ কুচি আধা কাপ

Manual5 Ad Code

সরিষার তেল দুই টেবিল চামচ

প্রস্তুত প্রণালী

প্রথমে বাটিতে গরুর মাংস দিন। এতে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ ও স্পেশাল মসলার গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করুন।

Manual8 Ad Code

এবার সসপ্যানে তেল দিন। এতে তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, পেঁয়াজকুচি, লবণ, মসলায় মেরিনেট করা মাংস, পানি ও সরিষার তেল দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দারুণ স্বাদের মেজবানি গরুর মাংস। ডেস্ক জেবি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বাড়িতেই তৈরি করুন চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের মেজবানি
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code