হামজা এখন ঢাকায়, শমিত আসছেন কবে – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৬:৫৫, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ



 

হামজা এখন ঢাকায়, শমিত আসছেন কবে

editorbd
প্রকাশিত জুন ২, ২০২৫
হামজা এখন ঢাকায়, শমিত আসছেন কবে

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:

Manual2 Ad Code

হামজা চৌধুরী যোগ দেওয়াতেই যেন বাংলাদেশ ফুটবল নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ অনেক বেড়ে গিয়েছে। ভুটান-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। বাংলাদেশের তারকা মিডফিল্ডার আজ সকালে এসে পড়েছেন ঢাকায়। কানাডাপ্রবাসী শমিত শোম পরশু ঢাকায় আসবেন বলে জানা গেছে।

Manual6 Ad Code

ঢাকায় হামজার আসার কথা ছিল ২ জুন। নির্ধারিত দিনেই ঢাকায় পা রেখেছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। বাংলাদেশ সময় আজ সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করে হামজাকে বহনকারী বিমান। লন্ডন থেকে সিলেট হয়ে বিমান ঢাকায় এসে পৌঁছেছে। এর আগে আরেক প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামও নির্ধারিত সময়ে ঢাকা এসেছিলেন। ২৮ মে বাংলাদেশ সময় সকালে রোম থেকে ঢাকায় এসে পৌঁছেছিলেন ইতালিপ্রবাসী এই ফুটবলার।

ভুটানের বিপক্ষে পরশু ঢাকার জাতীয় স্টেডিয়ামে খেলতে নামবে বাংলাদেশ। সেদিনই ভোরবেলা ঢাকায় শমিত এসে পৌঁছাবেন বলে শোনা যাচ্ছে। শমিত, হামজা, ফাহামিদুল এই তিন ফুটবলার ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক দলে আছেন। তিন প্রবাসী ফুটবলারকে একসঙ্গে বাংলাদেশের জার্সিতে দেখার সমূহ সম্ভাবনা রয়েছে।

Manual8 Ad Code

ভারত ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় হামজার। ২৫ মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও নজর কেড়েছেন হামজা। একই গ্রুপে থাকা সিঙ্গাপুরও তখন ড্র করেছিল হংকংয়ের সঙ্গে। তাতে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর, হংকং—এই চার দলেরই পয়েন্ট এক। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের পরের ম্যাচটাই বাংলাদেশের এবার সিঙ্গাপুরের বিপক্ষে। ম্যাচটি ১০ জুন হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।

Manual3 Ad Code

ডেস্ক: এন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code