গ্লোবাল জালালাবাদ সেন্ট্রাল সেক্রেটারী ময়নুল হক চৌধুরী ও ইপিবিএ”র প্রকৌশলী ওসমান মনির লন্ডনে সংবর্ধিত – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:০০, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ



 

গ্লোবাল জালালাবাদ সেন্ট্রাল সেক্রেটারী ময়নুল হক চৌধুরী ও ইপিবিএ”র প্রকৌশলী ওসমান মনির লন্ডনে সংবর্ধিত

newsuk
প্রকাশিত জুন ৩, ২০২৫
গ্লোবাল জালালাবাদ সেন্ট্রাল সেক্রেটারী ময়নুল হক চৌধুরী ও ইপিবিএ”র প্রকৌশলী ওসমান মনির লন্ডনে সংবর্ধিত

Manual5 Ad Code

এম আর খালেদ, ডেস্ক রিপোর্ট : গ্লোবাল জালালাবাদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও আন্তর্জাতিক সংগঠন “ফোবানার” মেম্বার সেক্রেটারী ময়নুল হক চৌধুরী হেলাল ও ইউরোপের সর্ব বৃহৎ সংগঠন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন (ই পি বি এ) কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রকৌশলী ওসমান হোসেন মনির এর যুক্তরাজ্য সফরে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (৩১ মে) পূর্ব লন্ডনে একটি অভিজাত হোটেলে এই অনাড়ম্বর অনুষ্ঠানে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিব সভাপতিত্ব করেন। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দিপক।

Manual7 Ad Code

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক স্পিকার খালিছ উদ্দিন, সাবেক স্পিকার আহবাব হোসেন, বাংলাদেশ ক্যাটারার এসোসিয়েশন (বিসিএ) এর সাবেক সভাপতি এম এ মুনিম এমবিই, বাংলাদেশ সেন্টার লন্ডনের ট্রেজারার মোহাম্মদ ফয়জুল হক, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, কমিউনিটি ব্যক্তিত্ব শেখ ফারুক আহমেদ, অলিউদ্দিন শামীম, নাসিম আহমদ, মিজানুল হক চৌধুরী, মোস্তাক আহমেদ, শাব্বির আহমদ, জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উপদেষ্টা মোহাম্মদ লোকমান আহমেদ প্রমুখ।

সংবর্ধিত অতিথি ইঞ্জিনিয়ার ওসমান হোসেন মনির বলেন- আমি ফ্রান্স থেকে লন্ডনে এসে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর আত্মীয়তা ও সংবর্ধনা পেয়ে আবেগে আপ্লুত। আমরা(ই পিবিএ) ও গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন প্রবাসী এবং দেশের জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ্। এদিকে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসী ময়নুল হক চৌধুরী হেলাল তার বক্তব্যে বলেন — আমি গত এক সপ্তাহ যাবত ইউকে ও ইউরোপ সফর করছি। এরই মধ্যে পর্তুগাল, স্পেন সহ অন্যান্য দেশে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর কার্যক্রম ও পরিচিতি তুলে ধরতে কাজ করে যাচ্ছি। বহির্বিশ্বে বৃহত্তর সিলেটবাসীর সর্ব বৃহৎ মিলন মেলা আন্তর্জাতিক জালালাবাদ উৎসব-২০২৫ প্রতি বছরের ন্যায় এবারও সফল করতে আমার এই সফর। আশাকরি আগামী সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৫ আমরা সুন্দর ও সফল ভাবে সম্পন্ন করতে সক্ষম হবো। এব্যাপারে আপনাদের সকলের সহযোগিতায়।

এছাড়া অতিথিবৃন্দ দাবী উত্থাপন করেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন যেভাবে সিলেট প্রদেশ বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা ও দাবি জানিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। সেই রকম আরেকটি দাবী অগ্রাধিকার ভিত্তিতে বৃহত্তর সিলেটের জলাবদ্ধতা দূর করতে কিশোরগঞ্জের মিঠামইন বাঁধে একাধিক ব্রীজ নির্মাণের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা ও দাবি জানিয়ে বাস্তবায়ন করতে সক্ষম হবো।

Manual7 Ad Code

Desk: K

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code