সাধারণ নির্বাচন: ৪ নভেম্বর নিউইয়র্ক সিটি নির্বাচনে আগাম ভোট শুরু

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

হাকিকুল ইসলাম খোকন

নিউইয়র্ক সিটি প্রাইমারি নির্বাচন আগামী ২৪ জুন মঙ্গলবার। গত ১৪ জুন থেকে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ।নিউইয়র্ক সিটির পাঁচটি বরোতেই আগাম ভোটদানে ব্যাপক অংশগ্রহণ দেখা যাচ্ছে।

Manual1 Ad Code

নিউইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশনের অনানুষ্ঠানিক তথ্য অনুসারে, আগাম ভোটের দ্বিতীয় দিনের (রোববার) শেষে মোট ৬৬ হাজার ৩৬১ জন ভোটার ভোট দিয়েছেন। ভোটাররা আগামী ২২ জুন পর্যন্ত আগাম ভোট দিতে পারবেন।

Manual3 Ad Code

র‍্যাঙ্কড চয়েস ভোটদানের কারণে সরকারি ফলাফল জানতে ১ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে। র‍্যাঙ্কড চয়েস ভোটিং পদ্ধতিতে এই ভোটে ভোটাররা একসঙ্গে সর্বোচ্চ পাঁচজন প্রার্থীকে ভোট দিতে পারছেন। আগামী ৪ নভেম্বর মেয়র পদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দেয়ায় ব্যালটে নাম থাকছে না বর্তমান ডেমোক্রেটিক মেয়র এরিক অ্যাডামসের। নির্বাচনে একমাত্র রিপাবলিকান প্রার্থী হচ্ছেন কনজারভেটিভ অধিকারকর্মী কার্টিস স্লিওয়া।

Manual7 Ad Code

এদিকে নিউইয়র্ক টাইমসের এডিটরিয়াল বোর্ড এবারের মেয়র নির্বাচনে তারা কোনো প্রার্থীকে এনডোর্স করবে না বলে আগাম ঘোষণা দিলেও ১৬ জুন সোমবার আকস্মিকভাবে তারা জোহরান মামদানিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • সাধারণ নির্বাচন: ৪ নভেম্বর নিউইয়র্ক সিটি নির্বাচনে আগাম ভোট শুরু
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code