নিউইয়র্ক টাইমসের মতে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান প্রশান্ত মহাসাগরের দিকে যাচ্ছে

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রের একাধিক বি-২ স্টিলথ বোমারু বিমান দেশটির পশ্চিম উপকূল থেকে প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। এটি ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি, নাকি তেহরানের ওপর কূটনৈতিক চাপ তৈরির কৌশল—তা স্পষ্ট নয়।
এই বিমানগুলো এমন বিশাল বোমা বহনে সক্ষম, যা ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে পারে।

Manual5 Ad Code

এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বিকেলে নিউ জার্সি থেকে হোয়াইট হাউসে ফিরছেন। গত বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছেন কূটনৈতিক প্রচেষ্টার জন্য তিনি দুই সপ্তাহ সময় নিচ্ছেন। এর মধ্যেই তিনি সিদ্ধান্ত নেবেন ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে কি না। ইতিমধ্যে ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন ট্রাম্প।
নিউইয়র্ক টাইমস জানায়, এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মিজৌরির হুইটম্যান বিমান ঘাঁটি থেকে একাধিক বি-২ বোমারু বিমান উড্ডয়ন করেছে। কিছু ফ্লাইট ট্র্যাকার সামাজিক যোগাযোগমাধ্যমে জানাচ্ছে, বোমারু বিমানগুলো গুয়ামের উদ্দেশে যাচ্ছে। সেখানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা আছে। তবে নিউইয়র্ক টাইমস এই তথ্য নিশ্চিত হতে পারেনি।

Manual3 Ad Code

এই বিমানগুলো ৩০,০০০ পাউন্ড ওজনের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা বহনে সক্ষম। যা ইরানের ভূগর্ভস্থ ফর্দো পারমাণবিক স্থাপনায় হামলার জন্য ব্যবহার করা হতে পারে বলে আলোচনা আছে। ডেস্ক বিজে

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • নিউইয়র্ক টাইমসের মতে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান প্রশান্ত মহাসাগরের দিকে যাচ্ছে
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code