

TOKYO - MARCH 17: Grameen Bank Managing Director and Nobel Peace Prize Laureate Muhammad Yunus speaks at the press conference at the Foreign Correspondents' Club in Japan on March 17, 2009 in Tokyo, Japan. Yunus was awarded the 2006 Nobel Peace Prize for founding the Grameen Bank microcredit program in Bangladesh. (Photo by Junko Kimura/Getty Images)
ডেস্ক রিপোর্ট
শেখ হাসিনার সরকারের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে একদল বিক্ষুব্ধ লোক। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। এটা নিয়ে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেইজে একটি বিবৃতি পোস্ট করা হয়। নীচে তা তুলে ধরা হল–
“রোববার, ২২ জুন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় রাজধানীর উত্তরা থানা পুলিশ গ্রেপ্তার করে। এসময় “মব” কর্তৃক সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি ও অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি সরকারের নজরে এসেছে।
সরকার দেশের সকল নাগরিকের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানাচ্ছে।
অভিযুক্ত সকল ব্যক্তির বিচার দেশের আইন মেনে হবে এবং বিচারাধীন বিষয় ও ব্যক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত দেবেন।
অভিযুক্ত ব্যক্তির ওপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ। “মব” সৃষ্টি করে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সকলকে চিহ্নিত করে আইন-শৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।
ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সকল নাগরিককে সহনশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ করা যাচ্ছে।” ডেস্ক বিজে