মৌলভীবাজারে আইনজীবীর নেতৃত্বে বৈষম্যবিরোধীদের আন্দোলনের কর্মসূচিকে সাংবাদিকদের ‘মব’ আখ্যার প্রতিবাদ

লেখক: Shiuly
প্রকাশ: ১১ মাস আগে

Manual7 Ad Code

 

মৌলভীবাজার প্রতিনিধি

Manual2 Ad Code

মৌলভীবাজারে একজন আইনজীবীর নেতৃত্বে বৈষম্যবিরোধীদের আন্দোলনের কর্মসূচিকে কয়েকজন সাংবাদিকদের ‘মব’ আখ্যার একদিন পর
মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ‘মব’ আখ্যা দেয়ার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি “আওয়ামী বিরোধী কর্মসূচিকে”, কিছু আওয়ামী লীগের সুবিধাভোগী ও দোসর কিছু সাংবাদিক সেই খবর ধামাচাপা দিয়েছে এবং উল্টো আন্দোলনকারীদের হেয়প্রতিপন্ন করতে অপপ্রচারে লিপ্ত তারা।

বুধবার (৯ জুলাই) বিকেলে তাদের স্থানীয় কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি শামায়েল রহমান জানান, ২০২৪ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন চলাকালে মৌলভীবাজার স্বেচ্ছাসেবকলীগের সন্ত্রাসী আমিনুল ইসলাম তুষার প্রকাশ্যে ছাত্রজনতার উপর গুলি চালায়। এই মামলায় গ্রেফতার হয়ে জেলে যাওয়া তুষার অদৃশ্য কারণে দ্রুত জামিনে বেরিয়ে আসে। অথচ তার জামিনের প্রতিবাদে কোনো গণমাধ্যম সাড়া দেয়নি বরং আওয়ামী লীগের সুবিধাভোগী ও দোসর কিছু সাংবাদিক সেই খবর ধামাচাপা দিয়েছে এবং উল্টো আন্দোলনকারীদের হেয়প্রতিপন্ন করতে অপপ্রচারে লিপ্ত হয়। এই পরিস্থিতিতে ছাত্রজনতা প্রতীকীভাবে মৌলভীবাজার প্রেসক্লাবে তালা লাগিয়ে প্রতিবাদ জানায় এবং তালার চাবি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে প্রেসক্লাব থেকে পক্ষপাতদুষ্ট সাংবাদিকদের অপসারণ ও পেশাদার সাংবাদিকতার পরিবেশ তৈরির দাবি জানানো হয়।

Manual5 Ad Code

তারা জানান, পুলিশ সুপারের আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত করা হলেও পরে কিছু কথিত সাংবাদিক ও একজন আইনজীবীর নেতৃত্বে প্রেসক্লাবের তালা ভেঙে ফের দখল নেয় আওয়ামী লীগের সুবিধাভোগী, দোসর কিছু সাংবাদিক। এরমধ্যে গুটিকয়েক জন মুখোশধারি বিতর্কিত সাংবাদিক রয়েছেন। আন্দোলনকারীদের দাবি, ওই আইনজীবী ও সংশ্লিষ্ট দালাল সাংবাদিকরা ‘মামলা বাণিজ্য’ এবং আওয়ামী দোসরদের পক্ষ নিয়ে প্রেসক্লাবকে আবারও দলীয়করণে ব্যবহার করছেন।

Manual6 Ad Code

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আরো বলেন, গত মঙ্গলবার এর ঘটনাকে ‘মব’ বলে যারা শহরে মিছিল করেছেন ও স্থানীয় মিডিয়ায় মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে ছাত্র জনতাকে সমাজে হেয় ও বিতর্কিত করছেন তাদের বিরুদ্ধে আমরা আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে আন্দোলন আরও জোরদার করা হবে।

Manual4 Ad Code

এসময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তানজিয়া শিশির, জাবেদ রহমান, রাব্বি মিয়া, শাহ মিছবাহ, রুহুল আমিন। Desk bj

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • মৌলভীবাজারে আইনজীবীর নেতৃত্বে বৈষম্যবিরোধীদের আন্দোলনের কর্মসূচিকে সাংবাদিকদের 'মব' আখ্যার প্রতিবাদ
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code