মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও সনদ পত্র বিতরণ: শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণ

লেখক: Shiuly
প্রকাশ: ১০ মাস আগে

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

সিলেট অফিস:

মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত সিলেটের শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এবং সকল শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।

Manual8 Ad Code

শনিবার (১২ জুলাই) সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং টেলিভিশন সাংবাদিকতার প্রশিক্ষণ দেওয়া হয়।

Manual2 Ad Code

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের আহবায়ক মাসুদ আহমেদ রনি’র সভাপতিত্বে ও সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলামের সঞ্চালনায় সিলেটের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিকদের নিয়ে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। দিনব্যাপী এই কর্মশালায় স্থানীয় ও জাতীয় সিনিয়র সাংবাদিকরা প্রশিক্ষণ দেন। প্রশিক্ষকরা হলেন- দ্যা ডিসেন্ট ও এএফপি বাংলাদেশের সাবেক ফ্যাক্টচেক বিষয়ক সম্পাদক কদরউদ্দিন শিশির, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজার) সাবেক সভাপতি ও যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, ইমজার সাবেক সভাপতি ও এনটিভির স্টাফ করেসপনডেন্ট সজল ছত্রী, ইমজার সাবেক সাধারণ সম্পাদক ও এখন টিভির সিলেট ব্যুরো প্রধান গুলজার আহমদ, দ্যা ডেইলি স্টারের ফটো সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির, এখন টিভির ক্যামেরাপার্সন অনিল পাল, প্রথম আলোর ফটো সাংবাদিক আনিস মাহমুদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণ
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code