২০৫০ সাল নাগাদ নিউইয়র্কসহ ১৭টি শহর তলিয়ে যাবে !

লেখক: Shiuly
প্রকাশ: ১০ মাস আগে

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

নিউইয়র্ক ও মায়ামী সিটিসহ যুক্তরাষ্ট্রের ১৭টি শহর ২০৫০ সাল নাগাদ পানিতে তলিয়ে যাবার আশংকা প্রকাশ করছেন পরিবেশ বিজ্ঞানীরা। তারা বলছেন, নিউইয়র্কের লোয়ার ম্যানহাটন পানিতে তলিয়ে যাবার সম্ভাবনা বেশি। ক্যানাল স্ট্রিটের নীচ থেকে ম্যানহাটনের শেষ সীমান্ত ব্যাটারী পার্ক তলিয়ে যাবে। এর প্রধান কারণ হিসেবে বিজ্ঞানীরা ‘সি লেবেল রাইজ’কে চিহ্নিত করছেন।

Manual5 Ad Code

সবচেয়ে বেশি ঝুকিঁতে রয়েছে ফ্লোরিডার মায়ামী ও টেম্পা বে। এই দুটি শহরের নি¤œ ভুমিতল বিশিষ্ঠ। পাশাপাশি স্ট্রম সার্জও শহর দুটিকে বিপদ শংকার মধ্যে ফেলে রেখেছে। প্রতিবছরই টেম্বা বে ও মায়ামী শহর দুর্বল সাইক্লোন ও স্ট্রম সার্জে আঘাতপ্রাপ্ত হয়।

বিজ্ঞানীদের গবেষণায় পানিতে তলিয়ে যাবার সম্ভাবনাময় আরও ১৪টি শহর হচ্ছে লুজিয়ানার নিউ অরলেন্স, ম্যারিল্যান্ডের আনাপলিস, সাউথ ক্যারোলিনার চার্লসটন, ভারজেনিয়ার নরফোক, টেক্সাসের ডালাস ও হিউস্টন, ওয়াশিংটনের সিয়াটল, নিউজার্সির হোবকেন ও আটলান্টিক সিটি, ক্যালিফোরনিয়ার লস এঞ্জেলস, ফ্লোরিডার কি ওয়েস্ট ও ফোর্ট লডারডেল, টেক্সাসের গ্যালভেস্টন ও জর্জিয়ার টাইবি আইল্যান্ড।

Manual5 Ad Code

বিজ্ঞানীদের পূর্বাভাস হচ্ছে, আগামী ১০ থেকে ১২ বছরে সি লেভেল বাড়তে পারে ৪ ইঞ্চি থেকে ৮ ইঞ্চি। আর ৫ ফিট বাড়লে লার্গোডিয়া এয়াপোর্ট ও লোয়ার ম্যানহাটন পানিতে তলিয়ে যাবে। ২১০০ সাল নাগাদ গ্লোবার ওয়ার্মিং এর কারনে ৮ ফিট পর্যন্ত সি লেবেল রাইজ করতে পারে। আর সেটা হলে যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলো চলে যাবে পানির নীচে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ২০৫০ সাল নাগাদ নিউইয়র্কসহ ১৭টি শহর তলিয়ে যাবে !
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code