

মৌলভীবাজার প্রতিনিধি
চাঁদা দাবির ব্যাপারে এবার নিজেই এক নজির স্থাপন করলেন আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী, তিনি বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী, এবারো ধানের শীর্ষ প্রতীকে নিশ্চিত নির্বাচন করবেন বলে তার নির্বাচনী এলাকার অধিকাংশ ভোটার মনে করেন। নিজের এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নিয়েছেন কড়া পদক্ষেপ।’চাঁদা দাবির অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা’ নিবেন তিনি, তার নাম বা দলের পরিচয় ব্যবহার করে চাঁদা দাবির মতো ঘটনা সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। দলীয় নেতাকর্মীদের সর্তক আর সাবধান করে স্থানীয় মানুষ সাথে নিজের ব্যক্তিগত মুঠোফোন নম্বরটি শেয়ার করেছেন। এ জন্য প্রশংসাও কুড়িয়েছেন বেশ।
তারমতে, আমি বা আমার অনুমোদিত কেউ কখনো কারো কাছ থেকে চাঁদা দাবি করি না।
তিনি বলেন যদি কেউ আমার নাম ভাঙিয়ে কিংবা দলের পরিচয়ে কারো নিকট চাঁদা দাবি বা ভয়ভীতি দেখানোর চেষ্টা করে, তাহলে দয়া করে তাৎক্ষণিকভাবে আমার সঙ্গে যোগাযোগ করুন।
এ ধরনের কোনো অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তি দলের কর্মী বা সমর্থক হলেও তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এ সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য জানাতে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে: ০১৭১১৫৩১৭১৩। হাজী মুজিব আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। সাধারণ মানুষের সম্মান, নিরাপত্তা ও আস্থা রক্ষা করাই আমাদের অঙ্গীকার। সমাজবিরোধী বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের কোনো স্থান এই দলে নেই। “এ ঘোষণার মাধ্যমে দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ জনগণের মধ্যে আস্থার বার্তা পৌছে দেওয়ার চেষ্টা করছেন এই নেতা।