নিউইয়র্কে ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র উদ্যোগে ইউথ ডেভেলপমেন্ট পোগ্রাম এর ওপেনিং সিরিমনি অনুষ্ঠিত

লেখক: Rumie
প্রকাশ: ১২ মাস আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট :  নিউইয়র্কে ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র উদ্যোগে ইউথ ডেভেলপমেন্ট পোগ্রাম এর ওপেনিং সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। গত ১১ জুলাই জ্যাকসন হাইটস-এর সানাই রেস্টুরেন্ট পার্টি হলে এ পোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসোলেট জেনারেল অব নিউইয়র্ক-এর কনসোলার ইশরাত জাহান। ইভেন্টের গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ি ও আজকাল পত্রিকার সম্পাদক লায়ন শাহ নেওয়াজ। কী নোট স্পীকার ছিলেন মন মাউথ ইউনিভার্সিটি প্রফেসর ড. গোলাম এম মাতবর।

Manual3 Ad Code

প্যানেলের স্পেশাল গেস্ট এর মধ্যে ছিলেন আসাল প্রেসিডেন্ট মাফ মেজবাহ উদ্দিন, কুইন্সের অবসর প্রাপ্ত বিচারক থমাস ডি রাফেলি, মামুন টিউটোরিয়ালস এর প্রেসিডেন্ট শেখ আল মামুন, ইউটিউবার এন্ড কন্টেন ক্রিয়েটর প্রিসিলা ফাতেমা, ওয়ার্ল্ড’ হিউম্যান ডেভেলপমেন্ট’র প্রেসিডেন্ট সাহ শহিদুল হক, খান টিউটোরিয়ালস এর ড. ইভান খান, আন নূর কালচারাণল সেন্টারের প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ ইসমাইল, ফ্ল্যাশিং ব্যাংকের বিজনেস স্পেশালিস্ট Silvia Plascncia এবং প্রেট্রিয়টস অফ বাংলাদেশ’র ইঞ্জিনিয়ার আব্দুল কাদের।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশন ফর ব্যাটার ওয়ার্ল্ড এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুস সুবহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপস্থাপিকা সোনিয়া। এ প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন অন্যতম ইয়থ ডিরেক্টর, ফারহান আব্দুর রহমান জেনারেল সেক্রেটারি, মালিহার রহমান Lead creative Coordinator রাইসা তইয়্যেবা, ইভেন্ট ক্রিয়েটিভ Coordinator নাবিলা আহমেদ, Chief Coordinator, এসএম আবিদ ইবতিহাজ, শিউলি আক্তার, Treasurer এবং ডিরেক্টর আতিকুর রহমান।

ইঞ্জিনিয়ার আব্দুস সুবহান জানিয়েছেন, ইউথ ডেভেলপমেন্ট পোগ্রাম হল নিউ ইয়র্ক সিটি জুড়ে শিক্ষার্থীদের জন্য প্রথম বাংলাদেশি-ভিত্তিক প্ল্যাটফর্ম যেখানে তারা সম্প্রদায় গড়ে তোলে এবং নেতৃত্ব ও নাগরিক উৎকর্ষতা বৃদ্ধি করে। ইঞ্জিনিয়ার আব্দুস সুবহান জানিয়েছেন,, বাংলাদেশী কমিউনিটিতে এটি একটি ব্যতীত ধর্মী অনুষ্ঠান। অনুষ্ঠানের সারপ্রাইজ ছিল জেনিফার রাজকুমারীর অফিস থেকে Proclamation পাওয়া আমার নামে এবং আমার ছেলে ফারহান আব্দুর রহমানের। Proclamation জন্য আমি আমার ফাউন্ডেশন এর পক্ষ থেকে জেনিফার রাজকুমারীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Manual3 Ad Code

Desk: K

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code