দোয়া নিতে ছারছিনা পীরের সাথে সালাহউদ্দিন আহমদের সাক্ষাৎ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual5 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ছারছীনা দরবারের পীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ‘দোয়া নিতে’ পীরের দরবারে গিয়েছিলেন বলে জানান বিএনপির এই নেতা।

Manual7 Ad Code

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে রাজধানীর বনানীর ছারছীনা দরবারের পীর শাহ আবু নসর নেছার উদ্দিন আহমদ হোসাইনের সাথে সাক্ষাৎ করেন তিনি।

এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জিয়াউর রহমান বেশ কয়েকবার ছারছীনার পীর সাহেবের সঙ্গে দেখা করেছিলেন। তিনিও হুজুরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া নিতেই এসেছিলেন।

এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন বিএনপির এই সিনিয়র নেতা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • দোয়া নিতে ছারছিনা পীরের সাথে সালাহউদ্দিন আহমদের সাক্ষাৎ
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code