

এমদাদুর রহমান চৌধুরী জিয়া
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের ( আন্তর্জাতিক বিমানের যাত্রী ওঠার জন্য লাগানো সিঁড়ি ) রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা রুম্মান আহমদ (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
জানা যায়, বিমানের যাত্রী ওঠার সিঁড়ি রক্ষণাবেক্ষণের সময় চাকা ফেটে কাজে নিয়োজিত থাকা দুজন শ্রমিক আহত হন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে।
এদের মধ্যে দুর্ঘটনার শিকার রুম্মান আহমদকে তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে।
এ ঘটনায় এনামুল (২৫) নামে আরেক আহত শ্রমিক চিকিৎসাধীন। দুজন একই ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী। রুম্মান আহমদের গ্রামের বাড়ি সিলেটের বিমানবন্দর থানা এলাকার কান্দিপাড়া গ্রামে। আহত এনামুলও একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ওটার সিঁড়ির নিচের চাকা পরিবর্তনের কাজে নিয়োজিত থাকা অবস্থায় হঠাৎ করে একটি বিকট শব্দ হয় পরে দেখা যায় একটি চাকা ফেটে গেছে । এই চাকা বাস্ট হয়ে দায়িত্বে থাকা শ্রমিক রুম্মান মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত হয়েছে শ্রমিক এনামুল
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, দুর্ঘটনার বিষয়টি দুঃখজনক, সিড়ি ওঠার চাকা ফেটে যাওয়ার সময় দুজন চাকার কাছাকাছি ছিল তাই তারা গুরুতর আহত হয় এদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারা ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক।
দুর্ঘটনা নিহত শ্রমিকের বাড়ি সিলেটের বিমানবন্দরে এ মৃত্যুতে চলছে শোকের মাতম।