বাংলাদেশের ওপর নিবিড়ভাবে নজর রাখছি: জয়শঙ্কর

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। তিনি বলেন, ভারতের জাতীয় স্বার্থ ও অভ্যন্তরীণ নিরাপত্তার দিক বিবেচনায় রেখে নয়াদিল্লি বাংলাদেশের বিষয়ে বিশেষ মনোযোগী।

Manual6 Ad Code

ভারতের পার্লামেন্টের লোকসভায় বর্ষাকালীন অধিবেশনে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন জয়শঙ্কর। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অধিবেশনে ক্ষমতাসীন বিজেপির একজন সংসদ সদস্য উল্লেখ করেন— সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সালতানাত-ই-বাংলা’ নামের একটি ইসলামপন্থী গোষ্ঠী তথাকথিত ‘গ্রেটার বাংলাদেশ’ নামে একটি মানচিত্র প্রকাশ করেছে। এতে ভারতের একাধিক রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়।

উত্তরে জয়শঙ্কর বলেন, “আমরা এ ইস্যুতে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। সরকারি ফ্যাক্টচেকার প্ল্যাটফর্মের বরাত দিয়ে তারা জানিয়েছে যে, ২০২৫ সালের ১৪ এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ইতিহাসভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে মধ্যযুগীয় বাংলার একটি মানচিত্র প্রদর্শিত হয়।”

Manual2 Ad Code

তিনি আরও বলেন, “প্রদর্শনীর আয়োজকরা বাংলাদেশের সরকারকে জানিয়েছে যে, তাদের সঙ্গে কোনো বিদেশি গোষ্ঠীর যোগাযোগ নেই। এছাড়া সরকার আমাদের নিশ্চিত করেছে যে, ‘সালতানাত-ই-বাংলা’ নামের কোনো সংগঠনের অস্তিত্ব বাংলাদেশে নেই।”

Manual2 Ad Code

জয়শঙ্কর তার বক্তব্যে আরও স্পষ্ট করেন, “আমরা জাতীয় স্বার্থ-সংক্রান্ত বিষয়গুলোতে বাংলাদেশের প্রতি বিশেষভাবে মনোযোগী। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ওপর আমরা নিবিড় নজর রাখছি এবং অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এগোচ্ছি।”

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বাংলাদেশের ওপর নিবিড়ভাবে নজর রাখছি: জয়শঙ্কর
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code