জুলাই গণঅভ্যুত্থান পালন শেষে বাড়ী ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইশা আন্দোলনের নেতা নিহত, সড়ক অবরোধ

লেখক: Shiuly
প্রকাশ: ৯ মাস আগে

Manual8 Ad Code

মাইনুল ইসলাম রাজু

Manual1 Ad Code

আমতলীতে জুলাই গণঅভ্যুত্থানের কর্মসূচী পালন শেষে বাড়ী ফেরার পথে আমতলী-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ঘটখালী বীজ সংলগ্ন নামক স্থানে বাসের চাপায় ইসলামী আন্দোলন গুলিশাখালী ইউনিয়ন শাখার সম্পাদক মো. রেজাউল করিম (৩৮) নিহত হয়েছেন। রেজাউল গুলিশাখালী গোছখালী গ্রামের হাফেজ মাওলানা মো. নুরুল হকের ছেলে। নিহত রেজাউল আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার আইসিটি বিষয়ের প্রভাষক।
পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক মো. রেজাউল করিম মঙ্গলবার ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের কর্মসূচী পালন শেষে আমতলী শহর থেকে মোটর সাইকেল যোগে সন্ধ্যা ৬টার সময় আমতলী-ঢাকা রুটের আঞ্চলিক মহসড়ক ধরে বাড়ি ফিরছিলেন। ঘটখালী ব্রীজের নিকট যাওয়া মাত্র পেছন থেকে ঢাকা গামী ছন্দা পরিবহন নামের একটি বাস রেজাউলের মটর সাইকেলটিকে চাপা দিলে ঘনটাস্থলেই সে নিহত হয়। খবর পেয়ে ইসলামী আন্দোলনের শত শত নেতা কর্মীরা রেজাউলের নিহতের ঘটনায় বাস চালক এবং হেলপারকে আটকের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এসময় আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে উপস্থিত হলে তারা তাদের ফিরিয়ে দেয়।
রেজাউলের নিহতের খবর ছড়িয়ে পড়লে শত শত ইশা আন্দোলনের দলীয় নেতা কর্মীরা সড়কে উপস্থিত হয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে এতে সড়কের দুই পাশে কুয়াকাটা, আমতলী থেকে ঢাকা গামী এবং ঢাকা, বরিশাল ও পটুয়াখালী থেকে কুয়াকাটা গামী শত শত বাস ট্রাক অটো, পিকআপ আটকা পরে। এসময় সড়কের দুই পাশে প্রায় ২-৩ কিলোমিটার এলাকাজুরে যানবাহনের সাড়ি দেখা গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত সাড়ে আটটা পর্যন্ত চলছে সড়ক অবরোধ।
ঢাকা গামী ডলফিন বাসের যাত্রী মো. আরাফাত বলেন, ৭টা থেকে দেড় ঘন্টা জুরে সড়কে বাসের মধ্যে আটকা পরে আছি। কখন বাস ছাড়বে জানি না।
ঢাকা থেকে কুয়াকাটার যাত্রী আশালতা নামের এক যাত্রী বলেন, কখন বাড়ি যেতে পারবো জানিনা। ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে ভ্যাপসা গরমে অসহ্য যন্ত্রার মধ্যে সময় কাটছে।
ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার সাধারন সম্পাদক গাজী মো. মো. বায়েজিদ বলেন, আমাদেও সহকর্মী রেজাউল করিমকে হারিয়েছি। চালক, হেলপারকে আটক না করা পর্যন্ত আমরা রেজাউলের লাশ সড়ক থেকে নেব না। এবং অবরোধও প্রত্যাহার করবো না। আমরা এর কঠিন বিচার চাই।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, বাসটিকে আটক রা হয়েছে। চালক এবং হেলপার পলাতক রয়েছে। সড়ক অবরোধের বিষয়ে বলেন, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • জুলাই গণঅভ্যুত্থান পালন শেষে বাড়ী ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইশা আন্দোলনের নেতা নিহত
  • সড়ক অবরোধ
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code