প্রিজন ভ্যানে অধ্যাপক কলিমউল্লাহর আজব কাণ্ড

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

ঢাকা ডেস্ক

Manual5 Ad Code

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

Manual6 Ad Code

গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন। বিকেল ৫টা ৪৫ মিনিটে হাজতখানা থেকে তাকে একটি প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় দেখা যায়, অধ্যাপক কলিমউল্লাহ প্রিজন ভ্যানের ভেতর থেকে তার স্বজনদের সঙ্গে কথা বলছেন।

Manual3 Ad Code

এ সময় স্বজনেরা বিমর্ষ কলিমউল্লাহকে সান্ত্বনা দিতে থাকেন। অধ্যাপক কলিমউল্লাহ প্রিজন ভ্যানে ওঠার পর তার স্বজনদের উদ্দেশে বলেন, আজ আমার বিশেষ অভিজ্ঞতা হলো। এক স্বজন কলিমউল্লাহর উদ্দেশে বলতে থাকেন, ‘স্যার, আপনি আপনার হাতঘড়িটা খুলে দেন।’

পরে অধ্যাপক কলিমউল্লাহ হাতঘড়ি খুলে প্রিজন ভ্যানের লোহার ফাঁক দিয়ে নিচে ফেলেন।

তখন একজন স্বজন সেই ঘড়ি বুঝে নেন। এরপর তিনি তার পকেটে থাকা কলমটিও লোহার ফাঁক দিয়ে নিচে ফেলেন। পরে হাতে থাকে সোনার আংটিও লোহার ফাঁক দিয়ে নিচে ফেলে দেন। এ সময় অধ্যাপক কলিমউল্লাহকে বিমর্ষ দেখা যায়।

Manual5 Ad Code

 

পরে নীল রঙের প্রিজন ভ্যানটি ঢাকার আদালত চত্বর ত্যাগ করে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • প্রিজন ভ্যানে অধ্যাপক কলিমউল্লাহর আজব কাণ্ড
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code