মিশিগানে মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

লেখক: Rumie
প্রকাশ: ১২ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : গত ৩ আগস্ট ওয়ারেন সিটির  হলমিচ পার্কে মৌলভীবাজার জেলা এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্র এর উদ্যোগে বনভোজনের আয়োজন করা হয়। শুরুতেই এসোসিয়েশনের  সভাপতি ও সাধারণ সম্পাদক সহ  কমিটির সকল নেতৃবৃন্দ  উপস্থিত অতিথিবৃন্দ ও সুধীবৃন্দসহ মৌলভীবাজারবাসীসহ সবাইকে বনভোজনের শুভেচ্ছা ও  স্বাগত জানান। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনা ও বেলুন উড়িয়ে বনভোজনের  শুভ  উদ্বোধন করেন  বনভোজন উদযাপন কমিটির আহবায়ক ফয়জুর রহমান খোকনসহ কমিটির সকল নেতৃবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, সদস্যবৃন্দ ও অতিথীবৃন্দ, মৌলবীবাজারবাসীসহ মিশিগানের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ। বাংলাদেশী ও আমেরিকান জাতীয় সংগীত পরিবেশন করে শতাব্দী রায় মামপী। পরে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক  তারেক জামানের উপস্থাপনায় ও এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি লুতফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এসোসিয়েশনের উপদেষ্টা প্রবীণ মুরব্বি  আবদুল মছব্বির, ড.  মোতাকাববির  হোসেন, সাবেক সচিব আবদুর রউফ, এবিএম মাহমুদুল হক, মো. হারুন মিয়া, সৈয়দ মতিউর রহমান শিমুসহ কমিটির বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

কমিউনিটি নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান বাম এর সভাপতি জাভেদ চৌধুরী, প্রকৌশলী আহাদ আহমদ,  কবি ও গীতিকার ইশতিয়াক রুপু, জালালাবাদ সোসাইটির সভাপতি  এম হোসেন সোলায়মান ও সাধারণ সম্পাদক হাবিব আহমদ,  হ্যামট্রামিক সিটির মেয়র পদপ্রার্থী মুহিত মাহমুদ, কাউন্সিল ম্যান পদপ্রাথী নাঈম চৌধুরী, আবু আহমদ মুছা, কাউন্সিল ম্যান কামরুল হাসান , ঢাকা বিভাগ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মাহবুব রাব্বি খান, গোয়াইন ঘাট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরীসহ আরও অনেকে।

বক্তারা বলেন, আজ এই বনভোজন ও  মিলন মেলায় এসে কমিউনিটির সুপরিচিত মুখ ও  দেশ থেকে  সদ্য আসা অনেকের সাথে দেখা-সাক্ষাৎ ও কুশলাদি বিনিময়ের পাশাপাশি গল্প গুজব হল ও বিগত দিনের স্মৃতিচারণ  করলাম যা,  খুব ভালো লেগেছে। তারা এই মিলন মেলার মাধ্যমে একে অপরের সাথে ভাতৃত্ব বোধ ও ভালবাসাসহ মমতার বন্ধন আরও সুদৃঢ় হোক ও চিরদিন অটুট থাকুক এই আশাবাদ ব্যক্ত করেন।  দিনব্যাপী আয়োজনমালার  মধ্যে ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প,  পুরুষ, মহিলা ও তরুণ যুবক-যুবতীদের বিভিন্ন এীড়া প্রতিযোগীতা,  প্রীতিভোজ ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। আকর্ষণীয় র‌্যাফেল ড্র তে গাড়ী, টিভিসহ বিভিন্ন ধরনের পুরস্কার ছিলো। ক্রীড়া প্রতিযোগিতার পরিচালনায় ছিলেন এসোসিয়েশনের সহ সভাপতি আবু সাঈদ, মহেশ সূত্রধর ও আবেদ রহমান।

Manual5 Ad Code

সমাপনীতে র‌্যাফেল ড্র  বিজয়ী ও ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার তুলে দেন এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ অতিথিবৃন্দরা। সভাপতি তার বক্তব্যে সকলের উপস্থিতি ও সহযোগিতায়  বনভোজন সফল ও সুন্দর হয়েছে জেনে কমিটির সকল নেতৃবৃন্দ ও  উপদেষ্টাবৃন্দদের  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।  আগামীতে আরও সুন্দর আয়োজনের মাধ্যমে এসোসিয়েশনের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন পযার্য়ের অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতাও কামনা করেছেন। বনভোজনে মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক প্রেস মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Desk: K

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code