আগামী নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে: তারেক রহমান

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

রাজনীতি ডেস্ক:

বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।

আজ সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁ কনভেনশন সেন্টারে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual5 Ad Code

সম্মেলনে তারেক রহমান বলেন ‘স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েক দিন পরে বিভিন্ন জেলার নেতা-কর্মীদের সঙ্গে আমি বসেছিলাম। তখন আপনাদের বলেছিলাম, আমাদের মধ্যে হয়তো অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, আগামী নির্বাচন কী আর কঠিন হবে। আমি তখন বলেছিলাম, আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।’

Manual4 Ad Code

তারেক রহমান আরও বলেন, ‘এক বছর আগে আমি বলেছিলাম, অদৃশ্য শক্তি বিভিন্নভাবে কাজ করছে, বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। আজ কি আমার কথার অর্থ বুঝতে পারছেন আপনারা? আমার কথার অর্থ অনুধাবন করতে পারছেন? কিন্তু যতই ষড়যন্ত্র করা হোক না কেন, আগামী দিনে আমরা ইনশা আল্লাহ সফল হব। যদি বিএনপি নামের পরিবারটির সব সদস্য ঐক্যবদ্ধ থাকে।’

Manual6 Ad Code

এর আগে দুপুরে নওগাঁ কনভেনশন সেন্টারে এই সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

Manual5 Ad Code

ডেস্ক: এস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code