শ্রীমঙ্গলে প্রায় আড়াই কোটি টাকার খাস জমি পুনরুদ্ধার

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

সংগ্রাম দত্ত

Manual4 Ad Code

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় প্রায় আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

Manual8 Ad Code

অভিযানে শ্রীমঙ্গল থানার সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ৫.৫৩ একর জমি এবং আশিদ্রোন ইউনিয়নের আশিদ্রোন মৌজার ১ নম্বর খাস খতিয়ানের পতিত শ্রেণির ০.৫২০০ একর জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৪৬ লাখ টাকা।

Manual8 Ad Code

দীর্ঘদিন ধরে কিছু অবৈধ দখলদার এসব জমিতে ফসল চাষ করে আসছিলেন। প্রশাসনের অভিযানে এসব দখলদারদের কবল থেকে জমি পুনরুদ্ধার করা হয়। উপজেলা ভূমি অফিস জানিয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী জমিগুলো ভবিষ্যতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যবহার করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ জানান, সরকারি সম্পদ রক্ষা ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এর আগে শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকা থেকেও কয়েক কোটি টাকার সরকারি জমি উদ্ধার করা হয়েছে।

এছাড়াও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে। স্থানীয় জনগণ এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং সরকারি সম্পদ সুরক্ষার উদ্যোগের প্রশংসা করেছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • শ্রীমঙ্গলে প্রায় আড়াই কোটি টাকার খাস জমি পুনরুদ্ধার
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code