ট্রাম্পের সঙ্গে কথা, ভারতে ১০ শতাংশ কর্মী ছাঁটাই করছে ওরাকল

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : উ‍ৎসবের মৌসুমে দুঃসংবাদ বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা ওরাকলের ভারতীয় কর্মীদের জন্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরেই ভারতে কর্মরত কর্মীদের ১০ শতাংশকে ছাঁটাইয়ের নোটিশ ধরানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এর ফলে প্রায় ২,৯০০ কর্মী চাকরি হারিয়ে বেকার হয়ে পড়বেন। যদিও সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন ‘শুধু ভারতেই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা-সহ বিশ্বের কয়েকটি দেশে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সিয়াটেলের কার্যালয়ে কর্মরত ১৫০ কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ পাঠিয়ে বলা হয়েছে ‘আপনাদের আর দরকার নেই।’ শুল্ক নিয়ে গত কয়েকমাস ধরেই নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের ঠান্ডা লড়াই চলছে। প্রথমে ভারতীয় পণ্যের উপরে ২৫ শতাংশ কর চাপানোর কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসাবে আরও ২৫ শতাংশ কর চাপান। অর্থা‍ৎ ৫০ শতাংশ কর চাপানো হয়েছে।

Manual1 Ad Code

শুধু তাই নয় আইফোন নির্মাতা অ্যাপল-সহ মার্কিন বহুজাতিক সংস্থাগুলির শীর্ষ কর্তাদের ডেকে ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস করার নির্দেশ দিয়েছেন। ভারতে পণ্য উ‍ৎপাদন বন্ধ করে আমেরিকায় উ‍ৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন। খ্যাপাটে মার্কিন প্রেসিডেন্টের ওই ফরমানে খানিকটা হলেও চাপে রয়েছেন বহুজাতিক সংস্থার শীর্ষ কর্তারা। সূত্রের খবর, সম্প্রতি বহুজাতিক প্রযুক্তি সংস্থা ওরাক্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা ল্যারি উইলসন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন। পাশাপাশি ওপেনএআইয়ের সঙ্গে এক চুক্তিও করেছেন। আর ওই দুই ঘটনার পরেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের বেঙ্গালুরু, কলকাতা, মুম্বই সহ বিভিন্ন শহরে থাকা সংস্থার কার্যালয়ে কর্মরত ১০ শতাংশ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থা সূত্রে খবর, বর্তমানে ভারতে ২৮ হাজার ৮২৪ জন কর্মরত রয়েছেন। তার মধ্যে ২৯০০ জনকে ছাঁটাইয়ের নোটিশ পাঠানো শুরু হয়েছে। মূলত সফটওয়্যার ডেভেলপমেন্ট, ক্লাউড সার্ভিস ও কাস্টমার কেয়ারে কর্মরতদের ঘাড়েই ছাঁটাইয়ের খাড়া নামছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code