অস্কার নিয়ে আমার কোনো আগ্রহ নেই ডেনজেল ওয়াশিংটন

লেখক: Rumie
প্রকাশ: ১১ মাস আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : ৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার পেয়েছেন হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটন। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেণ। ওয়াশিংটন জানান, তার কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। তিনি তার ক্যারিয়ারে কখনোই অস্কার পাওয়ার আশায় কোনো চরিত্র বাছাই করেননি। গত শুক্রবার হলিউডে মুক্তি পেয়েছে ডেনজেল ওয়াশিংটন অভিনীত ‘হাইয়েস্ট টু লোয়েস্ট’ সিনেমাটি। সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি এ উপলক্ষে এসেছিলেন জ্যাকস টকস নামের এক শোতে। সেখানেই অস্কার প্রসঙ্গে এ কথা বলেন তিনি। ডেনজেল ওয়াশিংটন বলেন, আমি অস্কারের আশায় কোনো কাজ করিনি। এগুলো নিয়ে কখনো ভাবিনি। অনেক দিন ধরে অভিনয় করছি। এমন সময় এসেছে, যখন আমি জিতেছি, কিন্তু আমার জেতার কথা ছিল না। আবার এমন সময় ছিল, যখন আমার জেতার কথা ছিল, আমি জিতিনি। আসলে আমি বিশ্বাস করি, মানুষ পুরস্কার দেয়, আর সৃষ্টিকর্তা দেন প্রতিদান। তিনি বলেন, অস্কার নিয়ে আমার কোনো আগ্রহ নেই। এটা আমার কাছে মোটেও গুরুত্বপূর্ণ নয়। আমি অহংকার করছি না। শুধু এ বিষয়ে আমার উপলব্ধিটা বলছি। আমি জানি, শেষ দিনগুলোতে অস্কার আমার কোনো উপকারে আসবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code