ইসলামে পবিত্রতার গুরুত্ব

লেখক: Rumie
প্রকাশ: ১০ মাস আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্টার: মহান আল্লাহ পবিত্র। তিনি চান মানবের পূতপবিত্র জীবনযাপন। পবিত্র কোরআনুল কারিমে তিনি বলেন, ‘হে নবী পরিবার! আল্লাহ তো শুধু চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করতে।’ (সুরা আহজাব, আয়াত : ৩৩)। তিনি অন্য আরেকটি আয়াতে বলেন, ‘বরং তিনি তোমাদের পবিত্র করতে চান।’ (সুরা মায়িদা, আয়াত : ৬)। ইসলামের অন্যতম প্রধান বৈশিষ্ট্যই হলো পবিত্রতা অর্জন। মুসলমানদের জন্য বেশিরভাগ ইবাদতের ক্ষেত্রে পবিত্রতা জরুরি। পবিত্রতার গুরুত্ব সম্পর্কে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘পবিত্রতা ঈমানের অঙ্গ।’ অন্য বর্ণনায় রয়েছে, ‘পবিত্রতা ঈমানের অর্ধেক।’ (মুসলিম শরিফ)

Manual7 Ad Code

মানুষের দৈনন্দিন জীবনে পবিত্রতা নষ্ট হওয়ার অন্যতম প্রধান দু’টি কারণ হচ্ছে- পেশাব ও পায়খানা করা। মুসলমানদের জন্য এসব সম্পন্ন করে শরঈ নিয়মে পবিত্রতা অর্জনের কোনও বিকল্প নেই। বিশেষত, হাদিস শরিফে পেশাব থেকে পবিত্রতা অর্জনের বিষয়ে জোর তাকিদ এসেছে। ইবনে আব্বাস (রা.) বলেন, ‘রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা অথবা মক্কার এক বাগানের পাশ দিয়ে অতিক্রম করলেন। তখন দুই ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন, যাদেরকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। রাসুল (সা.) বললেন, তাদের শাস্তি হচ্ছে। (এমন) বড় কোনও কারণে শাস্তি হচ্ছে না, (যা থেকে বাঁচা খুব কঠিন)। এরপর বললেন, হাঁ, (তবে তাদের বড় গুনাহ) তাদের একজন পেশাব থেকে ‘ইস্তিবরা’ (পেশাবের ছিঁটা থেকে বাঁচা) করতো না, আরেকজন পরনিন্দা করতো।’ (সুনানে নাসায়ী, হাদিস : ২০৬৮, ২০৬৯) ফিকহের পরিভাষায় ইস্তিবরা হলো- পেশাব থেকে পবিত্রতা অর্জন করার জন্য প্রত্যেকের অভ্যাস অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। যেমন- এতটুকু হাঁটা-হাঁটি, গলা খাকারি ইত্যাদি করা যে, পরে আবার পেশাবের ফোঁটা আসার সম্ভাবনা না থাকে। (রদ্দুল মুহতার, খণ্ড : ১, পৃষ্ঠা : ৫৫৮)

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code