নোবেল পুরস্কার ট্রাম্পের প্রাপ্য?

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১২ মাস আগে

Manual5 Ad Code

আমেরিকা অফিস: শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) হোয়াইট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন ট্রাম্প। বলেছেন, ‘যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি আজ আমাকে ফোন করেছেন এবং বলেছেন, আমি এ পুরস্কার আপনার সম্মানে গ্রহণ করছি। কারণ আপনি সত্যিই এর যোগ্য ছিলেন। আমি অবশ্য তখন তাকে বলিনি, তাহলে পুরস্কারটা আমাকেই দিয়ে দিন।’ মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

Manual8 Ad Code

হোয়াইট হাউজ অবশ্য ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার না দেওয়ায় নোবেল কমিটির সমালোচনা করেছে। ট্রাম্প কখনোই নিজের নোবেল পাওয়ার আকাঙ্ক্ষা গোপন করেননি। এই সপ্তাহে তিনি গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি-বন্দিবিনিময় চুক্তি ঘোষণা করেছেন। ট্রাম্পের দাবি, দায়িত্ব নেওয়ার পর থেকে
তিনি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন। তাই তিনি শান্তিতে নোবেল পুরস্কারের প্রকৃত দাবিদার। গাজা যুদ্ধবিরতির পর, অনেক বিশ্বনেতাই তাকে এই পুরস্কারের যোগ্য বলে মন্তব্য করেছেন।

এরপরও ট্রাম্পকে পুরস্কারের জন্য নির্বাচিত না করায় হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চেউং এক্সে এক পোস্টে লিখেছেন, ‘নোবেল কমিটি প্রমাণ করেছে, তারা শান্তির বদলে রাজনীতিকে গুরুত্ব দেয়।’ তবে নোবেল পুরস্কারের ওয়েবসাইট অনুযায়ী, এ বছরের মনোনয়নের সময়সীমা জানুয়ারির শেষেই শেষ হয়ে গেছে। শুক্রবার নোবেল কমিটি ঘোষণা করে, ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা এবং স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সংগত ও শান্তিপূর্ণ রূপান্তরের সংগ্রামের জন্য ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন মাচাদো।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code