মিশিগানে ৪ ও ৫ অক্টোবর দুর্গোৎসব উদযাপিত

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১১ মাস আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে তিথি মতো শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে গত ২৭ সেপ্টেবর থেকে ১ অক্টোবর পর্যন্ত। গত ৪ ও ৫ অক্টোবর বিভিন্ন মন্দিরে আবারো ভক্তদের সুবিধার্থে পূজা উদযাপন করা হয়। সপ্তাহের কাজের দিনে অনেকে অংশগ্রহণ করতে না পারার জন্য সপ্তাহান্তের এ আয়োজন।

ডেট্রয়েটের দূর্গা মন্দিরে গত ৪ ও ৫ অক্টোবর দিনব্যাপী যথারীতি পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় কর্মকান্ড অনুষ্ঠিত হয়। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিশু, কিশোর, কিশোরীরা, স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন। এছাড়াও ছিল কমেডি শো, নাটক ‘জগাই মাধাই’, নৃত্য, আকর্ষণীয় কাঠিনাচ (ডান্ডিয়া), ঐতিহ্যবাহী ধূনূচি নাচ, ধামাইল। অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন কলকাতা থেকে আগত সুশ্বাতী মল্লিক।

Manual8 Ad Code

হ্যামট্রামিকের রাধাকৃষ্ণ টেম্পলে গত ৫ অক্টোবর পূজা উদযাপন করা হয়। এতে পূজাসহ মাাঙ্গলিক ক্রিয়া সম্পন্ন হয়, বিকেলে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, এতে মন্দিরের সদস্যসহ অন্যরাও অংশগ্রহণ করেন। ছিল নৃত্য, গান, কবিতা আবৃতি, কৌতুক, ফ্যাশন শো ও নাটক ‘দক্ষযজ্ঞ’।ওয়ারেনের কালীবাড়ীতে ৫ অক্টোবর পূজা উদযাপন করা হয়। এতে ছিল পূজা, অঞ্জলি, সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা এতে অংশগ্রহণ করেন। অতিথি শিল্পী ছিলেন স্নেহা ভট্টাচার্য।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code